শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

রাজধানীতে ভাড়া বাসায় মিলল নারীর বস্তাবন্দি মরদেহ

ভোরের আকাশ প্রতিবেদক

প্রকাশ : ৫ নভেম্বর ২০২৫, ৩:১৩ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি- সংগৃহীত
ছবি- সংগৃহীত

রাজধানীর শাহজাহানপুরের ভাড়া বাসা থেকে সুরভী আক্তার মাহফুজা (২১) নামে এক নারীর বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি পেশায় একজন পোশাক শ্রমিক ছিলেন। এই ঘটনার পর থেকে তার কথিত স্বামী আশিকুর রহমান পলাতক।

সোমবার (৩ অক্টোবর) রাতে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়। সুরভী শরীয়তপুরের জাজিরা উপজেলার জয়নগর ইউনিয়নের নুরুল হক খানের মেয়ে।

শাজাহানপুর থানার উপপরিদর্শক (এসআই) মো. মহসিন তালুকদার বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে প্লাস্টিকের বস্তা থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করি। স্বজনদের সঙ্গে কথা বলে জানতে পেরেছি, চলতি মাসের ১ তারিখে স্বামী–স্ত্রী পরিচয় দিয়ে তারা বকশীবাগের দ্বিতীয় তলা ভবনের নিচ তলার কক্ষটি ভাড়া নিয়েছিলেন। স্বামী-স্ত্রীর মধ্যে প্রায়ই ঝগড়া বিবাদ হতো।

পারিবারিক কলহের জেরে এ ঘটনা ঘটে থাকতে পারে উল্লেখ করে এসআই বলেন, ঘটনার পর থেকে নিহত নারীর স্বামী আজিজুর রহমান পলাতক রয়েছেন। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ যারা যাবে। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান।

নিহতের ভাই হৃদয় জানান, আশিকের সঙ্গে ৬ বছর আগে তার বোনের বিয়ে হয়। আশিক টেইলার্সের কাজ করত। আর তার বোন পোশাক শ্রমিক। তাদের বাড়ি শরীয়তপুরের জাজিরা উপজেলার জয়নগর গ্রামে।  তিন ভাই-বোনের মধ্যে সুরভী ছিল চতুর্থ।

ভোরের আকাশ/এসএইচ

শাহজাহানপুর

শেয়ার করুন: