শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

ডিপ্লোমা প্রকৌশলীদের নতুন কর্মসূচি ঘোষণা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ১৬ সেপ্টেম্বর ২০২৫, ২:০৬ অপরাহ্ন

শেয়ার করুন:
সংগৃহীত ছবি
সংগৃহীত ছবি

বিএসসি ও ডিপ্লোমা প্রকৌশলীদের দাবি পর্যালোচনায় সরকারের গঠিত ১৪ সদস্যের ওয়ার্কিং গ্রুপ প্রত্যাখ্যান করে আগামীকাল বুধবার (১৭ সেপ্টেম্বর) সারা দেশে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি ঘোষণা দিয়েছেন ডিপ্লোমা প্রকৌশলীরা।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর তেজগাঁওয়ে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটে সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন কারিগরি শিক্ষা আন্দোলন বাংলাদেশের সভাপতি মাশফিক ইসলাম।

তিনি বলেন, প্রকৌশল অধিকার আন্দোলনের উত্থাপিত তিন দফা দাবি ষড়যন্ত্রমূলক। মূলত অন্তর্বর্তীকালীন সরকারকে চাপে ফেলে আসন্ন নির্বাচনকে বাধাগ্রস্ত করা ও রাষ্ট্রের সংস্কার কার্যক্রমকে ক্ষতিগ্রস্ত করার প্রচেষ্টা এটি। ডিপ্লোমা প্রকৌশলীরা এই ষড়যন্ত্র মেনে নেবে না।

তিনি আরও বলেন, আগামী ২৪ ঘণ্টার মধ্যে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদেরকে গুলি করে হত্যার হুমকিদাতা বিএসসি ইঞ্জিনিয়ারকে গ্রেপ্তারের দাবি জানাচ্ছি। সেইসঙ্গে তিন দফা দাবি বাতিল না করা হলে কঠোর আন্দোলন দেওয়া হবে।

কারিগরি ছাত্র আন্দোলনের ছয় দফা দাবির রূপ রেখা দ্রুত বাস্তবায়ন করার দাবি জানিয়ে মাশফিক ইসলাম বলেন, বুধবার (১৭ সেপ্টেম্বর) সারা দেশে পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা নিজ নিজ জেলার গুরুত্বপূর্ণ পয়েন্টে অবস্থান কর্মসূচি পালন করবে।

ভোরের আকাশ/এসএইচ

কর্মসূচি ঘোষণাসংবাদ সম্মেলনডিপ্লোমা প্রকৌশলী

শেয়ার করুন: