শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

মাদক ও চাঁদাবাজমুক্ত ঢাকা-১১ গড়ার অঙ্গীকার ড. এম এ কাইয়ুমের

ভোরের আকাশ ডেস্ক

প্রকাশ : ৭ নভেম্বর ২০২৫, ৬:৩৩ পূর্বাহ্ন

শেয়ার করুন:
সংগৃহীত ছবি
সংগৃহীত ছবি

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত ঢাকা-১১ আসনের প্রার্থী, দলের জাতীয় নির্বাহী কমিটির ক্ষুদ্র ঋণ বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি ড. এম এ কাইয়ুম বলেছেন, মাদকমুক্ত বাংলাদেশ গড়তে তারেক রহমানের ঘোষিত ৩১ দফার কোনো বিকল্প নেই। এ দেশের অগ্রগতি থেমে থাকে মাদকে, তরুণ সমাজের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে।

বৃহস্পতিবার (৬ নভেম্বর) রাজধানীর গুলশান-২ এর একটি অফিসে বনশ্রী সমমনা পরিষদের নেতাকর্মীদের সাথে আলাপকালে তিনি একথা বলেন। এ দিন আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) পক্ষ থেকে মনোনয়ন পাওয়ায় তাকে অভিনন্দন ও ফুলেল শুভেছা জানায় বনশ্রী সমমনা পরিষদের নেতৃবৃন্দ।

এ সময় ড. এম এ কাইয়ুম বলেন, “বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে মাদক র্নিমূলে বিএনপি সবসময় জিরো টলারেন্স নীতিতে বিশ্বাসী। এই দেশে মাদক কারবারি কিংবা মাদক গ্রহীতা কারো স্থান হবে না। সমাজের প্রতিটি স্থান থেকে মাদক কারবারিদের চিহ্নিত করতে হবে। সে জন্য প্রয়োজন আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তা এবং জনগণের অংশগ্রহণ।”

এই সমাজ থেকে পুরোপুরিভাবে মাদককে নির্মূল করতে হবে উল্লেখ করে তিনি বলেন, “আমাদের সমাজে মাদকের কারবার করে ২-৩% মানুষ। কিন্তু আমরা বাকি ৯৭-৯৮% মানুষ মিলেও তাদের প্রতিরোধ করতে পারছি না একমাত্র আইনের দুর্বলতার জন্য। এই সমাজ গড়ার দায়িত্ব আমাদেরই নিতে হবে, আপনাদেরকে সাথে নিয়ে এই সমাজকে আমরা মাদক মুক্ত করবো ইনশাআল্লাহ্।”

ঢাকা-১১ আসনের মাটি ও মানুষের নেতা ড. এম এ কাইয়ুম বলেন, “আপনারা জানেন যে আমরা বাড্ডা, ভাটারা, রামপুরা ও হাতিরঝিল আংশিক এলাকায় ইতোমধ্যেই ঘোষণা করেছি এসব এলাকায় মাদক কারবারি এবং চাঁদাবাজদের কোনো স্থান নেই। আপনারা ধানের শীষে ভোট দিয়ে আমাদের কাজ করার সুযোগকে সহজ করে দিবেন, ইনশাআল্লাহ্।”

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সদস্য সচিব এজিএম শামসুল হক, বনশ্রী সোসাইটি সমমনা পরিষদের সভাপতি মো. শাহাবুদ্দিন শিকদার, ড. রেজাউল করিম রেজা, মুক্তিযোদ্ধা এম এ মতিনসহ সমমনা পরিষদের অন্যান্য নেতৃবৃন্দ।

ভোরের আকাশ/জাআ

ঢাকামাদকচাঁদাবাজমুক্ত

শেয়ার করুন: