ডিএনসিসি প্রশাসক
শেখ হাসিনার বিরুদ্ধে লড়াইয়ে সবচেয়ে বেশি আত্মাহুতি বিএনপির

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক শফিকুল ইসলাম খান জানিয়েছেন গত ১৭ বছর এবং জুলাই আন্দোলনে শেখ হাসিনার বিরুদ্ধে লড়াই-সংগ্রামে সবচেয়ে বেশি আত্মাহুতি দিয়েছে বিএনপি। যা অন্য কোনো রাজনৈতিক দল দেয়নি। বুধবার (২২ জুলাই) সকালে রাজধানীর মহাখালীতে ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজিতে বৃক্ষরোপণ ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম উদ্বোধন শেষে তিনি এসব কথা বলেন।
ডিএনসিসি প্রশাসক জানান, বিএনপির ছাত্রসংগঠনের ৪৬০ জন নেতা ফ্যাসিবাদবিরোধী লড়াইয়ে আত্মাহুতি দিয়েছেন। এছাড়া, জুলাই আন্দোলনে অন্যান্য শহীদ-আহতদেরও মনে রাখতে হবে।
অভ্যুত্থান পরবর্তী সময়ে দেশ অনেকটাই পরিবর্তিত হয়েছে উল্লেখ করে তিনি বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশে কথা কম বলে কাজ বেশি করতে হবে। ছাত্রদল দেশ গড়ার কাজে থাকবে; সন্ত্রাস, চাঁদামুক্ত সংগঠন হিসেবে পরিচয় দেবে বলেও মন্তব্য করেন এই প্রশাসক।
ভোরের আকাশ/ইউএম