শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

চাঁদাবাজদের গুলিতে বিএনপির সাবেক নেতা আহত

ভোরের আকাশ ডেস্ক

প্রকাশ : ২৩ ফেব্রুয়ারি ২০২৬, ৯:৫২ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি- সংগৃহীত
ছবি- সংগৃহীত

রাজধানীর কলাবাগানে চাঁদাবাজদের গুলিতে শফিকুর রহমান (৫৫) নামে এক সাবেক বিএনপি নেতা আহত হয়েছেন। 

রোববার (২২ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে পান্থপথের একটি শপিং মলের বিপরীত পাশে জুতার মার্কেটের সামনে এ ঘটনা ঘটে।

আহত শফিকুর রহমান কলাবাগান থানার ১৬ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সহ-সাধারণ সম্পাদক। বর্তমানে তিনি ওই এলাকার ফুটপাতে জুতার সরবরাহকারী (সাপ্লায়ার) হিসেবে কাজ করেন।

তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। চিকিৎসকরা জানিয়েছেন, তিনি এখন আশঙ্কামুক্ত।

আহত শফিকুর ও তাকে হাসপাতালে নিয়ে আসা প্রত্যক্ষদর্শী জুতার দোকানদার মনির হোসেন জানান, বেশ কিছুদিন ধরে স্থানীয় কয়েকজন চাঁদাবাজ শফিকুরের কাছে চাঁদা দাবি করে আসছিল। রোববার রাতে তারা শফিকুরকে সামনে পেয়ে চাঁদার জন্য চাপ দেয় এবং তাদের ফোন কেন ধরছেন না, তা নিয়ে চড়াও হয়।একপর্যায়ে তারা শফিকুরকে লক্ষ্য করে গুলি চালিয়ে পালিয়ে যায়।

গুলিটি তার বাম হাতের তালু ভেদ করে বেরিয়ে গেছে বলে জানা গেছে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক জানান, শফিকুর রহমানের বাম হাতের তালুতে জখম রয়েছে এবং তাকে জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে।

কলাবাগান থানা পুলিশ বিষয়টি তদন্ত করে দেখছে বলে নিশ্চিত করেছে হাসপাতাল ফাঁড়ি পুলিশ।

কলাবাগান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফজলে আশিক জানান, গুলিবিদ্ধ ব্যক্তির কাছ থেকে প্রাথমিকভাবে জানা গেছে যে, কয়েকজন ব্যক্তি তার কাছে চাঁদা দাবি করেছিল। আহত ব্যক্তি ওয়ার্ড বিএনপির একজন নেতা।

ওসি জানান, পান্থপথ এলাকায় ওই নেতার একটি ফার্নিচার দোকানের পাশে জুতার দোকান রয়েছে। আনুমানিক ৬ থেকে ৮ জন দুর্বৃত্ত দোকানের সামনে এসে অস্ত্র বের করে তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এ সময় তিনি আত্মরক্ষার চেষ্টা করলে একটি গুলি তার হাতের তালু ভেদ করে বেরিয়ে যায়।

ঘটনাস্থলের আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ ও পর্যালোচনার কাজ চলছে। এই ঘটনায় মামলার বিষয়টি বর্তমানে প্রক্রিয়াধীন।

ভোরের আকাশ/আ.র

চাঁদাবাজদের গুলিতে আহত

শেয়ার করুন: