শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

সায়েন্সল্যাব ছেড়েছেন ঢাকা কলেজের উচ্চমাধ্যমিক শিক্ষার্থীরা

ভোরের আকাশ প্রতিবেদক

প্রকাশ : ২ ডিসেম্বর ২০২৫, ১:০৪ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি- সংগৃহীত
ছবি- সংগৃহীত

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি খসড়া অধ্যাদেশ বাতিলের দাবিতে ১০টা ৩৫ মিনিটের দিকে রাজধানীর সায়েন্স ল্যাবরেটরি মোড় অবরোধ করে ঢাকা কলেজের উচ্চমাধ্যমিকের শিক্ষার্থীরা। এক ঘণ্টা পর অবরোধ তুলে নিয়েছেন তারা।

সোমবার (১ ডিসেম্বর) প্রায় এক ঘণ্টার অবরোধে ধানমন্ডি-নীলক্ষেত-এলিফ্যান্ট রোডমুখী সড়কে যানচলাচল প্রায় সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। পরে দ্রুত ঘোষণার দাবি জানিয়ে তারা অবরোধ তুলে নেন এবং সড়ক স্বাভাবিকভাবে চলাচলের জন্য খুলে দেন।

স্কুলিং মডেল প্রত্যাহারের দাবি জানিয়ে সকাল সাড়ে দশটার দিকে বিক্ষোভ মিছিল নিয়ে সায়েন্সল্যাব মোড় অবরোধ করেন শিক্ষার্থীরা। এতে এলিফ্যান্ট রোড হয়ে মিরপুর সড়কে প্রবেশপথ বন্ধ হয়ে যায়, নীলক্ষেত–নিউমার্কেট থেকে ধানমন্ডিমুখী সড়ক এবং ধানমন্ডি থেকে নীলক্ষেতগামী সড়কেও যান চলাচল স্থবির হয়ে পড়ে। হঠাৎ এ অবরোধে তীব্র ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রীরা। দীর্ঘ সময় আটকে থাকা বাস, প্রাইভেটকার, রিকশার যাত্রীরা বাধ্য হয়ে পায়ে হেঁটে গন্তব্যের দিকে রওনা হন।

শিক্ষার্থীরা অভিযোগ করে বলেন, ঢাকা কলেজসহ সাত কলেজ বহু বছরের ইতিহাস, স্বকীয়তা ও সুনামের ওপর দাঁড়িয়ে আছে। নতুন বিশ্ববিদ্যালয় কাঠামো তাদের দীর্ঘদিনের পরিচিতি ও স্বাতন্ত্রকে বিনষ্ট করতে পারে। শিক্ষার্থীদের মতামত না নিয়েই এ ধরনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও দাবি করেন তারা। পরে বেলা সাড়ে ১১টার দিকে শিক্ষার্থীরা অবরোধ তুলে নেন।

ভোরের আকাশ/এসএইচ
 

রাজধানীশিক্ষার্থীসড়ক অবরোধ

শেয়ার করুন: