শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

মেট্রো রেলের নতুন সময়সূচি: রাত ১০টার পরও চলবে ট্রেন

অনলাইন ডেস্ক

প্রকাশ : ২২ সেপ্টেম্বর ২০২৫, ১২:১০ পূর্বাহ্ন

শেয়ার করুন:
মেট্রো রেলের নতুন সময়সূচি: রাত ১০টার পরও চলবে ট্রেন
মেট্রো রেলের নতুন সময়সূচি: রাত ১০টার পরও চলবে ট্রেন

রাজধানীর মেট্রো রেল যাত্রীদের জন্য আসছে সুখবর। দুই সপ্তাহের মধ্যে কার্যকর হতে যাচ্ছে নতুন সময়সূচি, যাতে রাত ১০টার পরও ট্রেন চলবে এবং সকালে আধা ঘণ্টা আগে চলাচল শুরু হবে। এর পাশাপাশি দুই ট্রেনের মধ্যকার বিরতি কমে দাঁড়াবে প্রায় ৪ মিনিট ১৫ সেকেন্ডে, যা বর্তমানে ৬ মিনিটেরও বেশি।

ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) জানিয়েছে, নতুন সময়সূচি চালুর আগে আগামী শুক্রবার থেকেই পরীক্ষামূলকভাবে এ ব্যবস্থার যাত্রা শুরু হবে। পরীক্ষামূলক সময়ে যাত্রী পরিবহনও করা হবে।

বর্তমানে দৈনিক গড়ে ৪ লাখ ২০ হাজার যাত্রী মেট্রো রেলে যাতায়াত করেন। সর্বোচ্চ রেকর্ড হয়েছে ৪ লাখ ৫৬ হাজার ৭৪৬ জন। ডিএমটিসিএলের আশা, নতুন সূচি চালু হলে দৈনিক যাত্রী সংখ্যা ৫ লাখ ছাড়িয়ে যাবে। প্রকল্প অনুমোদনের সময় উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত দৈনিক ৫ লাখ যাত্রী পরিবহনের লক্ষ্য নির্ধারণ করা হয়েছিল। কমলাপুর পর্যন্ত সম্প্রসারণ হলে দৈনিক যাত্রী সংখ্যা দাঁড়াতে পারে ৬ লাখ ৭৭ হাজারে।

ডিএমটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক ফারুক আহমেদ বলেন, লোকবল সংকটের কারণে এতদিন সময়সূচি বাড়ানো যায়নি। এখন তা সম্ভব হয়েছে। নতুন সূচি চালু হলে যাত্রী সংখ্যা ও রাজস্ব উভয়ই বাড়বে, একইসঙ্গে সড়কের যানজটও কমবে।

নতুন সময়সূচি অনুযায়ী—

  • উত্তরা থেকে প্রথম ট্রেন ছাড়বে সকাল ৬:৪০ মিনিটে (বর্তমানে ৭:১০), শেষ ট্রেন রাত ৯:৩০ মিনিটে (বর্তমানে ৯টা)।
  • মতিঝিল থেকে প্রথম ট্রেন ছাড়বে সকাল ৭টায় (বর্তমানে ৭:৩০), শেষ ট্রেন রাত ১০:১০ মিনিটে (বর্তমানে ৯:৪০)।
  • শুক্রবারে মেট্রো রেল চালু হবে দুপুর ২:৩০ মিনিটে (বর্তমানে ৩টা) এবং রাতেও আধা ঘণ্টা বাড়তি চলবে।

বর্তমানে ২৪ সেট ট্রেনের মধ্যে ১৩ সেট চালু থাকে। নতুন সূচিতে ২০ সেট ট্রেন ব্যবহার হবে এবং প্রতিদিনের ট্রিপ সংখ্যা ২৩৭ থেকে আরও বাড়ানো হবে। তবে কারিগরি জটিলতার কারণে কোচ সংখ্যা না বাড়িয়ে লোকবল বৃদ্ধি ও সময়সূচির পরিবর্তনের মাধ্যমে এ ব্যবস্থা কার্যকর করা হচ্ছে।

উল্লেখ্য, বাংলাদেশের প্রথম মেট্রো রেল ২০২২ সালের ২৮ ডিসেম্বর উদ্বোধন করা হয়। প্রথমে উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত চলাচল শুরু হলেও এখন মতিঝিল পর্যন্ত যাত্রী পরিবহন করছে। প্রকল্প ব্যয় অনুমোদনের সময় ছিল ২১ হাজার ৯৮৫ কোটি টাকা, যা বর্তমানে বেড়ে দাঁড়িয়েছে ৩৩ হাজার ৪৭২ কোটি টাকা। এর মধ্যে ১৯ হাজার ৭১৮ কোটি টাকা ঋণ দিয়েছে জাপানের উন্নয়ন সহযোগী সংস্থা জাইকা।

ভোরের আকাশ // হ.র

মেট্রোরেল স্টেশন

শেয়ার করুন: