ঢাকা কলেজ ও সিটি কলেজ শিক্ষার্থীদের সংঘর্ষে আহত ১০
ঢাকা কলেজ ও সিটি কলেজ সংঘর্ষে ১০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।
বৃহস্পতিবার (২১ আগস্ট) দুটি কলেজের চলা সংঘর্ষে সিটি কলেজের সঙ্গে আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা যোগ দেয়। আহতদের বিষয়টি নিশ্চিত করেছেন রমনা বিভাগ ধানমন্ডি জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) মুহাম্মদ তারিকুজ্জামান।
পুলিশের এ কর্মকর্তা বলেন, ঢাকা কলেজ ও সিটি কলেজের মধ্যে সংঘর্ষে এখন পর্যন্ত ১০ জন আহত হওয়ার খবর পেয়েছি।
এদের মধ্যে আইডিয়াল কলেজের দুজন, সিটি কলেজের চারজন এবং ঢাকা কলেজের চারজন শিক্ষার্থী পপুলার মেডিকেল, ল্যাব এইড ও ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন আছে।
উল্লেখ্য, চলতি বছরে এটি দুই কলেজ শিক্ষার্থীদের মধ্যে চতুর্থ বড় সংঘর্ষ। এর আগে, ১৯ জানুয়ারি, ৯ ফেব্রুয়ারি এবং ১৮ মার্চেও একই ধরনের ঘটনা ঘটে, যেখানে অনেক শিক্ষার্থী ও পথচারী আহত হন।
ভোরের আকাশ/এসএইচ