শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

শুক্র ও শনিবার খোলা থাকবে দক্ষিণ সিটি কর্পোরেশন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ২৪ জুন ২০২৫, ১১:৫২ অপরাহ্ন

শেয়ার করুন:
শুক্র ও শনিবার খোলা থাকবে দক্ষিণ সিটি কর্পোরেশন
শুক্র ও শনিবার খোলা থাকবে দক্ষিণ সিটি কর্পোরেশন

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি) ছুটির দিনেও সেবা কার্যক্রম চালু রাখার সিদ্ধান্ত নিয়েছে। আগামী শুক্রবার ও শনিবার (২৮ ও ২৯ জুন) ডিএসসিসির সব পর্যায়ের অফিস খোলা থাকবে এবং চলবে সকল নাগরিক সেবা কার্যক্রম।

মঙ্গলবার (২৪ জুন) রাতে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ। বিজ্ঞপ্তিতে বলা হয়, নগর ভবনের পাশাপাশি ডিএসসিসির আওতাধীন আঞ্চলিক কার্যালয়গুলোতেও স্বাভাবিক কার্যক্রম চলবে।

দীর্ঘ এক মাসের বেশি সময় সেবা কার্যক্রম বন্ধ থাকার পর গতকাল (২৩ জুন) সোমবার নগর ভবনের প্রধান ফটক খুলে দেওয়া হয়েছে। চালু হয়েছে নাগরিক সেবা কার্যক্রমও।

এর আগে গত ১৫ মে থেকে ৩ জুন পর্যন্ত নগর ভবন থেকে সকল ধরনের নাগরিক সেবা বন্ধ ছিল। দক্ষিণ সিটি কর্পোরেশনের ইশরাকপন্থি কর্মচারীরা ওই সময় নগর ভবনের মূল ফটক আটকে রাখেন এবং বিভিন্ন বিভাগে তালা ঝুলিয়ে দেন। ফলে সেবা কার্যক্রম একপ্রকার অচল হয়ে পড়ে।

ঈদের বিরতির পর ১৫ জুন থেকে আবার ইশরাক অনুসারীরা অবস্থান কর্মসূচি শুরু করেন, যার কারণে ২৩ জুন পর্যন্ত মূল ফটক ও বিভিন্ন বিভাগের তালা বন্ধ ছিল। অবশেষে গতকাল (সোমবার) এসব তালা খুলে দিয়ে স্বাভাবিক কার্যক্রম শুরু করা হয়।

ডিএসসিসির কর্মকর্তারা জানিয়েছেন, নাগরিকদের দুর্ভোগ পুষিয়ে দিতে ছুটির দিনেও সেবা চালু রাখার এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এতে জন্মনিবন্ধন, ট্রেড লাইসেন্স, কর প্রদান, নামজারি, হোল্ডিং ট্যাক্সসহ অন্যান্য জরুরি সেবা পাবেন নাগরিকরা।

ভোরের আকাশ//হ.র

ঢাকা সিটি করপোরেশন

শেয়ার করুন: