শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

হত্যা মামলার প্রধান আসামিসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

আসাদুল শেখ

প্রকাশ : ৮ জুন ২০২৬, ৮:৪০ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

র‍্যাব  জনগণের আস্থার জায়গা  এছাড়াও  অপরাধ, সন্ত্রাস, মাদক, প্রতারণা, ছিনতাই, অপহরণ প্রতিটি অপকর্মের বিরুদ্ধে র‍্যাব সর্বদা সোচ্চার। অপকর্ম রোধে র‍্যাবের অভিযানের দ্বারা  রাজধানীর ভাটারার ছিটকাহাদে যুবক নিহতের ঘটনায় হত্যা মামলার প্রধান আসামিকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-১০)। একই সঙ্গে রাজধানীর কমলাপুর ও যাত্রাবাড়ী এলাকায় পৃথক অভিযানে ৪১১ বোতল ফেন্সিডিলসহ তিনজন পেশাদার মাদক ব্যবসায়ীকেও আটক করা হয়েছে।

র‍্যাব-১০ সূত্রে জানা যায়, গত ঈদ-উল-আযহার আগে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ভিকটিম আব্দুল মান্নান (৩০) ও প্রধান আসামি রাজন দেওয়ান সুমনের মধ্যে বিরোধ সৃষ্টি হয়। এর জের ধরে গত ৭ জুন দুপুরে ভাটারা এলাকার একটি স্থানে উভয় পক্ষের মধ্যে কথা-কাটাকাটি ও সংঘর্ষের ঘটনা ঘটে। একপর্যায়ে রাজন দেওয়ান সুমন ধারালো চাকু  দিয়ে আব্দুল মান্নানকে  আঘাত করলে তিনি গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঘটনার পর নিহতের বড় বোন বাদী হয়ে ভাটারা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার তদন্তের ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-১০ এর একটি দল অভিযান চালিয়ে ঢাকা জেলার দক্ষিণ কেরানীগঞ্জ এলাকা থেকে হত্যা মামলার প্রধান আসামি রাজন দেওয়ান সুমনকে গ্রেপ্তার করে।

এদিকে পৃথক আরেক অভিযানে র‍্যাব-১০ ও সিপিসি-১ এর একটি দল রাজধানীর কমলাপুর ও যাত্রাবাড়ী এলাকায় অভিযান পরিচালনা করে ৪১১ বোতল ফেন্সিডিল জব্দ করে। এ সময় তিনজন পেশাদার মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। জব্দকৃত ফেন্সিডিলের আনুমানিক বাজারমূল্য প্রায় ১৬ লাখ ৪৪ হাজার টাকা বলে জানানো হয়েছে।

আরও পড়ুন

নাহিদ রানার ভয়ে কাঁপছে অস্ট্রেলিয়াও

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন সীমান্তবর্তী এলাকা থেকে মাদক সংগ্রহ করে রাজধানীসহ বিভিন্ন স্থানে সরবরাহ ও বিক্রির সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলে র‍্যাব জানায়।

র‍্যাব-১০ এর পক্ষ থেকে জানানো হয়েছে, আইনশৃঙ্খলা রক্ষা ও মাদক নির্মূলে তাদের অভিযান অব্যাহত থাকবে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।এছাড়াও দেশ ও যুব সমাজকে রক্ষা করতে মাদকবিরোধী চক্রের সকল কার্যক্রম এর বিরুদ্ধে র‍্যাব সর্বদা রুখে দাঁড়াতে প্রস্তুত। পাশাপাশি মাদকের বিরুদ্ধে  জনসাধারণের সচেতনতার জন্য আশাবাদী।

ভোরের আকাশ/এনএস

মাদক ব্যবসায়ী আটকহত্যা মামলাপ্রধান আসামি

শেয়ার করুন: