রাজধানীর যাত্রাবাড়ীতে পরিত্যক্ত অবস্থায় ৪টি চোরাই মোটরসাইকেল উদ্ধার

রাজধানীর যাত্রাবাড়ী থানার মাতুয়াইল এলাকায় অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ৪টি চোরাই মোটরসাইকেল উদ্ধার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১০। র্যাব-১০ জানায়, নিয়মিত টহল ও অপরাধ দমন কার্যক্রমের অংশ হিসেবে সিপিসি-১, যাত্রাবাড়ী ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে গত সোমবার (১৩ জুলাই) সন্ধ্যা আনুমানিক ৬টা ২০ মিনিটে মাতুয়াইল এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে। এ সময় টিভিএস, সুজুকিসহ বিভিন্ন ব্র্যান্ডের মোট ৪টি চোরাই মোটরসাইকেল পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়।
র্যাবের পক্ষ থেকে জানানো হয়েছে, মোটরসাইকেল চুরির সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারের লক্ষ্যে অভিযান অব্যাহত রয়েছে। একই সঙ্গে উদ্ধার হওয়া মোটরসাইকেলগুলোর প্রকৃত মালিকদের শনাক্ত করতে তদন্ত কার্যক্রমও চলমান রয়েছে।
র্যাব-১০ আরও জানায়, প্রতিষ্ঠালগ্ন থেকেই চুরি, ডাকাতি, মাদক, অস্ত্র, ছিনতাই, অপহরণ, চাঁদাবাজি ও প্রতারণাসহ বিভিন্ন অপরাধ দমনে তারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। দেশের আইন-শৃঙ্খলা রক্ষা এবং অপরাধ দমনে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-১০-এর সিনিয়র সহকারী পুলিশ সুপার ও সহকারী পরিচালক (মিডিয়া) তপন সরকার, অধিনায়কের পক্ষে।
ভোরের আকাশ/ইউএম