মিরপুর থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক আজিজুর রহমান বহিষ্কার

দলীয় নীতি, আদর্শ ও শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতে ঢাকা মহানগর উত্তর বিএনপির আওতাধীন মিরপুর থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক আজিজুর রহমান রতনকে বহিষ্কার করা হয়েছে। তাকে দলীয় প্রাথমিক সদস্যপদসহ বিএনপির সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়।
রোববার (৯ আগস্ট) ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক ও সদস্যসচিব মোস্তফা জামান এ সিদ্ধান্ত অনুমোদন করেন।
মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক (দপ্তরের দায়িত্বে) আব্দুর রাজ্জাক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় নীতি, আদর্শ ও শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতে আজিজুর রহমান রতনের বিরুদ্ধে এ সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে।
ভোরের আকাশ/সু.পা