শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

বায়ুদূষণে চতুর্থ ঢাকা, শীর্ষে দিল্লি

ভোরের আকাশ ডেস্ক

প্রকাশ : ২৪ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৪৪ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ফাইল ছবি
ফাইল ছবি

বিশ্বের ১২৪টি নগরীর মধ্যে মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সকালে বায়ুদূষণে চতুর্থ অবস্থানে আছে রাজধানী ঢাকা।

আজ (২৪ ফেব্রুয়ারি) সকাল ৯টার দিকে আইকিউএয়ারের মানসূচকে ঢাকার গড় বায়ুমান ২১৭। এ মানকে ‘খুব অস্বাস্থ্যকর’ বিবেচনা করা হয়।

দূষিত বাতাসের শহরের তালিকায় ২৫০ স্কোর নিয়ে তালিকার শীর্ষে অবস্থান করছে ভারতের রাজধানী দিল্লি। ২২৭ স্কোর নিয়ে তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে মিয়ানমারের ইয়াঙ্গুন। তালিকায় তৃতীয় অবস্থানে রয়েছে পাকিস্তানের লাহোর। এ শহরটির বায়ুর মান ২২৩। তালিকায় এরপরে যথাক্রমে রয়েছে আরব আমিরাতের দুবাই, নেপালের কাঠমুণ্ডু, পাকিস্তানের করাচি ও বাহারাইনের মানামা শহর।

একই সময়ে বিশ্বের সবচেয়ে নির্মল বায়ুর শহর ছিল ডেনমার্কের কোপেনহাগেন। শহরটির বায়ুর স্কোর ছিল মাত্র ১১। তালিকায় এরপরেই রয়েছে যুক্তরাষ্ট্রের পোর্টল্যান্ড, কানাডার টরেন্টো, নিউজিল্যান্ডের অকল্যান্ড ও নরওয়ের অসলো।

এয়ার কোয়ালিটি ইনডেক্স অনুযায়ী, বায়ুর মান শূন্য থেকে ৫০ এর মধ্যে হলে তা ভালো, ৫১ থেকে ১০০ এর মধ্যে হলে মধ্যম মানের, ১০১ থেকে ১৫০ হলে সতর্কতামূলক, ১৫১ থেকে ২০০ হলে অস্বাস্থ্যকর, ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর এবং ৩০১ এর বেশি হলে চরম অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়।

এয়ার কোয়ালিটি ইনডেক্সের তথ্য মতে, সারা বিশ্বে প্রতিবছর বায়ুদূষণ সংক্রান্ত সমস্যায় ৭০ লাখ মানুষ প্রাণ হারান।

ভোরের আকাশ/আ.র

 

বায়ুদূষণ

শেয়ার করুন: