শিরোনাম
অটোগ্যাসের দামও বাড়লো, রাতেই কার্যকরশ্রমিকদের আন্দোলনে পরাজিত শক্তির উসকানি রয়েছে: রিজভী২ বাংলাদেশির শিরশ্ছেদ: এখনও সৌদির জবাবের অপেক্ষায় ঢাকা২২৩ টাকা বাড়ল ১২ কেজি এলপিজির দামখুলনায় দুই যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধারশ্রমিক আন্দোলনের মুখে ৬৯০ পোশাক কারখানায় উৎপাদন বন্ধআশুলিয়ায় ২৬৪ পোশাক কারখানা বন্ধচার মাসে যুক্তরাষ্ট্রের বাজারে রপ্তানি আয় বেড়েছে ১১.৫১ শতাংশঅটোগ্যাসের দামও বাড়লো, রাতেই কার্যকরশ্রমিকদের আন্দোলনে পরাজিত শক্তির উসকানি রয়েছে: রিজভী২ বাংলাদেশির শিরশ্ছেদ: এখনও সৌদির জবাবের অপেক্ষায় ঢাকা২২৩ টাকা বাড়ল ১২ কেজি এলপিজির দামখুলনায় দুই যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধারশ্রমিক আন্দোলনের মুখে ৬৯০ পোশাক কারখানায় উৎপাদন বন্ধআশুলিয়ায় ২৬৪ পোশাক কারখানা বন্ধচার মাসে যুক্তরাষ্ট্রের বাজারে রপ্তানি আয় বেড়েছে ১১.৫১ শতাংশ

৬২ নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী সৈয়দ আহমেদের লিফলেট বিতরণ

ভোরের আকাশ প্রতিবেদক

প্রকাশ : ২ নভেম্বর ২০২৬, ৭:২৩ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রী তারেক রহমানের অনুশাসন বাস্তবায়নের লক্ষ্যে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক মো. আব্দুস সালামের নির্দেশনায় ডেঙ্গু প্রতিরোধে নগরীর ওয়ার্ডে ওয়ার্ডে জনসচেতনতামূলক লিফলেট বিতরণ কার্যক্রম শুরু হয়েছে।

এরই অংশ হিসেবে ‘ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধ চাই জনসচেতনতা’ এই স্লোগানে লিফলেট ও মশার ওষুধ বিতরণ করেন ৬২ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী মো. সৈয়দ আহমেদ।  একই সঙ্গে তিনি নাগরিকদের নিজ নিজ বাড়ি ও আঙিনা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা এবং এডিস মশার বিস্তার রোধে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের পরামর্শ দেন।

আজ সোমবার (০২ নভেম্বর) ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ৬২ নং ওয়ার্ডের অন্তর্ভুক্ত ছনটেক এলাকায় তিনি লিফলেট ও মশার ওষুধ বিতরণ করেন।

আরও পড়ুন

২২৩ টাকা বাড়ল ১২ কেজি এলপিজির দাম

লিফলেট বিতরণকালে তিনি বলেন, প্রিয় এলাকাবাসী- ফুলের টব, ডাবের খোসা, পরিত্যক্ত টায়ার, কনটেইনার, টিনের কৌটা, ফ্রিজ ও এয়ার কন্ডিশনারের নিচে বা আশপাশের পাত্রসহ যেসব স্থানে পানি জমে থাকতে পারে, সেসব স্থান নিয়মিত পরিষ্কার করবেন। এ ছাড়া দিনে ও রাতে বিশ্রাম কিংবা ঘুমানোর সময় মশারি ব্যবহারের পাশাপাশি গর্ভবতী মা, নবজাতক, শিশু ও বয়স্কদের প্রতি বিশেষ যত্ন নেবেন। আপনার একটু সচেতনতায় ডেঙ্গু ও চিকুনগুনিয়া থেকে নিজ পরিবার ও এলাকাবাসী রক্ষা পেতে পারে।

লিফলেট বিতরণকালে মশক নিধন সুপার ভাইজার মো. জাকারিয়াসহ স্থানীয় নেতাকর্মী এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

ভোরের আকাশ/এনএস

শেয়ার করুন: