শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

মেধা ও স্বচ্ছতার ভিত্তিতে ইউরোপে কর্মী পাঠাবে আনসার-ভিডিপি

ভোরের আকাশ ডেস্ক

প্রকাশ : ৮ জুলাই ২০২৬, ৭:২২ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

ইউরোপে বৈধ ও নিরাপদ কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী নতুন উদ্যোগ নিয়েছে। বাহিনীর ওয়েলফেয়ার ট্রাস্টের মাধ্যমে ইউরোপের দেশ মলদোভায় দক্ষ কর্মী পাঠানোর লক্ষ্যে ঢাকা মহানগর আনসারের (ডিএমএ) ৩০০ জন শহর প্রতিরক্ষা দল (টিডিপি) নারী সদস্যকে বাছাইয়ের কার্যক্রম শুরু হয়েছে।

বুধবার (৮ জুলাই) বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদর দপ্তরে প্রথম ধাপের বাছাই অনুষ্ঠিত হয়। এতে ঢাকা মহানগর আনসার উত্তর ও পূর্ব জোনের ১৩৯ জন টিডিপি নারী সদস্য অংশ নেন।

বাহিনী জানিয়েছে, পুরো নির্বাচন প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত করতে পাঁচটি পৃথক বাছাই কমিটি দায়িত্ব পালন করছে। প্রার্থীদের কাছ থেকে প্রথমে স্বঘোষণা (সেলফ-ডিক্লারেশন) ফরম পূরণ করানো হয়। এরপর স্মার্টফোনের মাধ্যমে জিমেইল ব্যবহার করে গুগল ফর্মে সরাসরি লিখিত পরীক্ষায় অংশ নেন তারা।

লিখিত পরীক্ষার পাশাপাশি প্রার্থীদের উচ্চতা, ওজন ও অন্যান্য শারীরিক সক্ষমতা যাচাই করা হয়। পরে পাঁচটি কমিটির সমন্বয়ে গঠিত জুরি বোর্ডের সামনে মৌখিক সাক্ষাৎকার অনুষ্ঠিত হয়।

বাহিনীর তথ্য অনুযায়ী, পরীক্ষার প্রতিটি ধাপের ফলাফল বিশেষায়িত সফটওয়্যারে সংরক্ষণ ও মূল্যায়ন করা হচ্ছে। সফটওয়্যারের মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে মেধাতালিকা প্রস্তুত হওয়ায় মানবীয় হস্তক্ষেপ বা অনিয়মের সুযোগ কমবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

আগামী বৃহস্পতিবার (৯ জুলাই) দ্বিতীয় ধাপে ঢাকা মহানগর আনসার দক্ষিণ ও পশ্চিম জোনের আরও ১৬১ জন টিডিপি নারী সদস্য একই পদ্ধতিতে বাছাই কার্যক্রমে অংশ নেবেন।

আরও পড়ুন

নীলফামারীতে সড়কে চাঁদাবাজি ও অবৈধ গাড়ি বন্ধের দাবিতে সংবাদ সম্মেলন

নির্বাচিত প্রার্থীদের মলদোভায় কর্মসংস্থানের আগে আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ দেওয়া হবে। প্রশিক্ষণে ভাষা, পেশাগত দক্ষতা, কর্মপরিবেশ, সংস্কৃতি ও আইনকানুন সম্পর্কে ধারণা দেওয়া হবে, যাতে তারা বিদেশে দক্ষতার সঙ্গে কাজ করতে পারেন।

সংশ্লিষ্টরা আশা করছেন, দালালমুক্ত, বৈধ ও প্রযুক্তিনির্ভর এই বাছাই পদ্ধতি সফল হলে দেশের জনশক্তি রপ্তানি খাতে একটি নতুন দৃষ্টান্ত স্থাপিত হবে। একই সঙ্গে নিরাপদ অভিবাসনের সুযোগ বাড়ার পাশাপাশি রেমিট্যান্স প্রবাহ বৃদ্ধি ও আন্তর্জাতিক শ্রমবাজারে বাংলাদেশের ভাবমূর্তি আরও শক্তিশালী হবে।

ভোরের আকাশ/জেআ

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী

শেয়ার করুন: