শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

অটিজম ও এনডিডি শিশুদের পরিচর্যায় দক্ষতা বাড়াতে ঢাকায় এডিএল প্রশিক্ষণ কর্মশালা

ভোরের আকাশ ডেস্ক

প্রকাশ : ১৬ এপ্রিল ২০২৬, ৫:১২ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

অটিজম ও নিউরো ডেভেলপমেন্টাল প্রতিবন্ধী (এনডিডি) শিশু ও ব্যক্তিদের পরিচর্যায় দক্ষতা বাড়াতে ঢাকার বনশ্রীতে অনুষ্ঠিত হলো হাতে-কলমে সচেতনতামূলক এডিএল (অ্যাক্টিভিটিস অব ডেইলি লিভিং) প্রশিক্ষণ কর্মশালা।

সমাজকল্যাণ মন্ত্রণালয়ের আওতাধীন নিউরো ডেভেলপমেন্টাল প্রতিবন্ধী সুরক্ষা ট্রাস্ট পরিচালিত “অটিজম ও এনডিডি সেবাদান কেন্দ্র, ঢাকা দক্ষিণ” এ এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। কর্মশালার সভাপতিত্ব করেন সেবাকেন্দ্রটির সহকারী পরিচালক হামিলায়েজ লিজা। তিনি জানান, এই কেন্দ্রে বর্তমানে ১৭ ধরনের থেরাপি ও সেবাদান কার্যক্রম চালু আছে। এছাড়া বাংলাদেশে ৮টি বিভাগে ১৪টি সেবাকেন্দ্র বিনামূল্যে থেরাপি, চিকিৎসা ও কাউন্সেলিং সেবা প্রদান করছে।

প্রধান অতিথি ও প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন ড: নাছিমা ইসলাম চৌধুরী(বৃষ্টি) চেয়ারম্যান,প্রনিধী ওয়েলফেয়ার অর্গানাইজেশন ও ভাইস চেয়ারম্যান, হিউম্যান রাইটস অব বাংলাদেশ  এবং অটিজম ফর হেলপ(প্রতিষ্ঠাতা)  ।এছাড়া আলোচনায় অংশ নেন ফেরদৌস আরা রেশমিন(কনসালট্যান্ট সাইকোলজিস্ট,লাইফস্প্রিং)এবং অটিজম ও এনডিডি সেবাদান কেন্দ্র, ঢাকা দক্ষিণের  ডা. তামান্না আলম (মেডিসিন কনসালট্যান্ট), মোসাম্মাৎ সাবিরা খাতুন (ফিজিওথেরাপি), মোঃ শরিফুল ইসলাম (অকুপেশনাল থেরাপি), তাসনিমা ইয়াসমিন (স্পিচ থেরাপি), সুফিয়া আক্তার (সাইকোলজি) ও উম্মে আসমা (কমিউনিটি ও ক্লিনিকাল সোশ্যাল ওয়ার্কার)।

প্রশিক্ষণের লক্ষ্য ছিল অভিভাবকদের দৈনন্দিন জীবনের কার্যকলাপ পরিচালনায় দক্ষতা অর্জনের মাধ্যমে সন্তানদের প্রতি আরও যত্নশীল হওয়া। অংশগ্রহণকারীরা জানান, এ ধরনের কর্মশালা বাস্তব জীবনে তাদের সন্তানের বিকাশে বড় সহায়ক হবে। সেবাকেন্দ্র কর্তৃপক্ষ আশা প্রকাশ করে, সমাজের সমন্বিত সহযোগিতা, ভালোবাসা ও সহানুভূতির মাধ্যমে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরাও সাধারণ মানুষের মতোই সুন্দর জীবনযাপন করতে পারবে।

ভোরের আকাশ/এনএস

এনডিডি

শেয়ার করুন: