শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

রাজধানীতে খণ্ডিত মরদেহ উদ্ধারের রহস্য উদঘাটন, খুনি গ্রেফতার

ভোরের আকাশ ডেস্ক

প্রকাশ : ১ মার্চ ২০২৬, ৭:০২ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

রাজধানীর মতিঝিলসহ বিভিন্ন এলাকা থেকে উদ্ধার হওয়া খণ্ডিত লাশের রহস্য পুলিশ উদঘাটন করেছে। সিসিটিভি ফুটেজে দেখা গেছে, নিহতের রুমমেট শাহীন বিভিন্ন স্থানে সাইকেলে প্যাকেট ফেলে দিচ্ছেন। পরবর্তী তদন্তে তাকে রাজধানীর হিরাঝিল হোটেল থেকে গ্রেপ্তার করা হয় এবং হত্যায় ব্যবহৃত চাপাতি উদ্ধার করা হয়েছে।

রোববার (১ মার্চ) রাজধানীর মিন্টো রোডে ডিএমপি মিডিয়া সেন্টার–এ আয়োজিত সংবাদ সম্মেলনে মতিঝিল বিভাগের উপ-পুলিশ কমিশনার হারুন-অর-রশীদ এসব তথ্য জানান।

নিহত ওবায়দুল্লাহ নরসিংদীর শিবপুর উপজেলার বাসিন্দা। তিনি মতিঝিলে একটি ফ্ল্যাটে শাহীন আলমের সঙ্গে ভাড়া থাকতেন এবং একটি হোমিওপ্যাথি প্রতিষ্ঠানের মার্কেটিং বিভাগে কর্মরত ছিলেন।

উপ-পুলিশ কমিশনার হারুন-অর-রশীদ বলেন, গত ২৭ ফেব্রুয়ারি রাত ৮টার দিকে মতিঝিলের একটি বাসায় রুমমেট ওবায়দুল্লাহকে হত্যা করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার শাহীন আলম হত্যার কথা স্বীকার করেছে। হত্যার পর লাশ সাত টুকরো করে রাত ৯টার পর সাইকেলে করে রাজধানীর বিভিন্ন এলাকায় ফেলে দেওয়া হয়।

পুলিশ জানায়, সিসিটিভি ফুটেজে দেখা যায়, এক ব্যক্তি সাইকেলে করে পলিথিন ও ব্যাগে মোড়ানো কিছু বস্তু বিভিন্ন স্থানে রেখে যাচ্ছে। নয়াপল্টনের আনন্দ কমিউনিটি সেন্টারের সামনে দুটি হাত, বায়তুল মোকাররম মসজিদের একটি গেটের পাশে একটি পা এবং কমলাপুর রেলস্টেশন এলাকায় একটি মাথা উদ্ধার করা হয়। এছাড়া মতিঝিল এলাকায় একটি ময়লার কনটেইনার থেকে ড্রামভর্তি দেহাংশ পাওয়া যায়।

অভিযুক্ত শাহীন পুলিশকে জানিয়েছে, লাশের বাকি অংশ আমিনবাজারের সালিপুর ব্রিজ এলাকা থেকে নদীতে ফেলে দেওয়া হয়েছে। একটি অংশ উদ্ধার হলেও আরেকটি অংশের সন্ধানে অভিযান চলছে।

পুলিশের ভাষ্য অনুযায়ী, হত্যার আগে দুজনের মধ্যে সিগারেট আনা, খাবার কেনা ও উচ্চস্বরে কথা বলা নিয়ে বিরোধ হয়। একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে শাহীন চাপাতি দিয়ে ওবায়দুল্লাহর ঘাড় ও গলায় আঘাত করে। পরে লাশ খণ্ডিত করে বিভিন্ন স্থানে ফেলে দেয়।

পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত অব্যাহত রয়েছে এবং আইনগত প্রক্রিয়া চলমান।

ভোরের আকাশ/এনএস

খণ্ডিত লাশমতিঝিল থানাগ্রেপ্তার

শেয়ার করুন: