শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

ঢাকায় জামালপুর সমিতির স্বাস্থ্যসেবা কার্যক্রম শুরু

ভোরের আকাশ ডেস্ক

প্রকাশ : ১ আগস্ট ২০২৫, ৩:৪১ অপরাহ্ন

শেয়ার করুন:
সংগৃহীত ছবি
সংগৃহীত ছবি

ঢাকায় জামালপুর সমিতির স্বাস্থ্যসেবা কার্যক্রম শুরু হয়েছে। শুক্রবার (১ আগষ্ট) সকালে ঢাকার লালমাটিয়ায় জামালপুর সমিতিতে স্বাস্থ্যসেবা কার্যালয়ে কার্যক্রম শুরু হয়।  

সমিতির স্বাস্থ্যসেবা কার্যক্রম উদ্বোধন করেন সমিতির সভাপতি হাফিজুর রহমান ময়না।  এতে সূচনা বক্তব্য রাখেন সমিতির মহাসচিব অধ্যাপক ডা. হাবিবুল্লাহ তালুকদার রাসকিন।

আলোচনায় অংশ নেন সমিতির উপদেষ্টা এডভোকেট মীর্জা আব্দুর রাজ্জাক, সাবেক মহাসচিব মোঃ নজরুল ইসলাম, সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ড. মোফাজ্জল হোসেন, এডভোকেট মুজিবুর রহমান, স্বাস্থ্যসেবা কমিটির চেয়ারম্যান অধ্যাপক ডা. আব্দুর রহমান প্রমুখ।

কার্যক্রম: 
১।  ঢাকা ও জামালপুরে বসবাসকারী কোন জামালপুরবাসী  স্বাস্থ্য বিষয়ক পরামর্শের জন্য তার নাম, বয়স, ফোন নম্বর ও সমস্যা সংক্ষিপ্ত মেসেজ আকারে লিখে ০১৯৭৭-৫৯১৯০৭ নম্বরে এসএমএস করতে পারবেন।  পরীক্ষা-নীরিক্ষার রিপোর্ট একই নম্বরে হোয়াটসআপে পাঠাতে পারবেন। দ্রুততম সময়ের মধ্যে একজন স্বেচ্ছাসেবী ফোনে বিস্তারিত জানবেন।  এরপর একজন চিকিৎসক ফোনে বা ভিডিও কলে রোগীর সাথে কথা বলে তাকে প্রয়োজনীয় পরামর্শ ও দিকনির্দেশনা দিবেন।  বিভিন্ন বিষয়ের বিশেষজ্ঞসহ চিকিৎসকদের একটি প্যানেল প্রয়োজনীয় পরামর্শ দিবেন।

২।  জামালপুর, ময়মনসিংহ ও ঢাকায় চিকিৎসার প্রয়োজন হলে সাধ্যমত সহায়তা করা হবে।  

৩।  ঢাকার লালমাটিয়ার ৫২/বি জাকির হোসেন রোডে ( মোহাম্মদপুর টাউন হলের কাছে, টেস্টি ট্রিট দোকানের উপর দোতলায়) চিকিৎসা পরামর্শের ও সহায়তার জন্য যোগাযোগ করা যাবে।

৪।  সমিতির নির্মাণাধীন ওয়েব পোর্টাল ও মোবাইল অ্যাপভিত্তিক ডিজিটাল স্বাস্থ্যসেবা শীগগিরই চালু হবে।

৫।  অদূর ভবিষ্যতে চিকিৎসার জন্য আগত রোগীদের জন্য ঢাকায় স্বল্প খরচে থাকা-খাওয়ার ব্যবস্থা করা হবে।

৬।  জেলার ছয়টি উপজেলায় পর্যায়ক্রমে দিনব্যাপী স্বাস্থ্য সচেতনতা ও চিকিৎসা ক্যাম্প আয়োজন করা হবে।

ভোরের আকাশ/জাআ

কার্যক্রমস্বাস্থ্যসেবা প্রদানঢাকাজামালপুর সমিতি

শেয়ার করুন: