শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

পল্লবীতে বিকল্প পরিবহনের দাঁড়িয়ে থাকা বাসে আগুন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ১৯ জুলাই ২০২৫, ১১:৫৬ অপরাহ্ন

শেয়ার করুন:
পল্লবীতে বিকল্প পরিবহনের দাঁড়িয়ে থাকা বাসে আগুন
পল্লবীতে বিকল্প পরিবহনের দাঁড়িয়ে থাকা বাসে আগুন

রাজধানীর পল্লবীতে বিকল্প পরিবহনের একটি বাসে রহস্যজনকভাবে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে পুরো বাসটি পুড়ে গেছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

শনিবার (১৯ জুলাই) সন্ধ্যা ৭টা ৪২ মিনিটে পল্লবী সেকশন-২ এলাকায় বাসটিতে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার শাহজাহান হোসেন বলেন, “সন্ধ্যায় আমাদের কাছে খবর আসে যে পল্লবীতে বিকল্প পরিবহনের একটি বাসে আগুন লাগানো হয়েছে। তাৎক্ষণিকভাবে দুটি ইউনিট পাঠানো হয় এবং তারা সফলভাবে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে বাসটি সম্পূর্ণ পুড়ে গেছে।”

আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে—এমন প্রশ্নের জবাবে তিনি জানান, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি একটি নাশকতামূলক ঘটনা। তবে বিস্তারিত তদন্ত ছাড়া কিছু নিশ্চিতভাবে বলা সম্ভব নয়।”

তিনি আরও জানান, এখন পর্যন্ত কোনো ব্যক্তি হতাহত হওয়ার তথ্য পাওয়া যায়নি।

পুলিশ ও ফায়ার সার্ভিস যৌথভাবে ঘটনাস্থলে তদন্ত চালিয়ে যাচ্ছে বলে জানা গেছে। স্থানীয়দের মাঝে এই ঘটনার পর থেকে উৎকণ্ঠা বিরাজ করছে।

ভোরের আকাশ//হ.র

শেয়ার করুন: