শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

বাধা-বিপত্তি এলেও নগর উন্নয়নের প্রতিশ্রুতি ডিএনসিসি প্রশাসকের

ভোরের আকাশ ডেস্ক

প্রকাশ : ১৬ জুন ২০২৬, ৩:৩৯ অপরাহ্ন

শেয়ার করুন:
অনুষ্ঠানে ডিএনসিসি প্রশাসক মো. শফিকুল ইসলাম খান
অনুষ্ঠানে ডিএনসিসি প্রশাসক মো. শফিকুল ইসলাম খান

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের নগর উন্নয়নে জনসেবা কার্যক্রমে যতই বাধা-বিপত্তি ও ষড়যন্ত্র আসুক নগরবাসীকে সাথে নিয়ে সকল উন্নয়নমূলক ভাল কাজ চলমান থাকবে এবং অব্যাহত রাখা হবে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মো. শফিকুল ইসলাম খান  মঙ্গলবার (১৬ জুন) রাজধানীর মিরপুরে আয়োজিত" শিশু সুরক্ষায়" ও যুব কর্তৃক গৃহীত পদক্ষেপ প্রদর্শন মূলক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই প্রতিশ্রুতি দেন।

ওয়ার্ড ভিশনের উদ্যোগে আয়োজিত প্রদর্শনী অনুষ্ঠানে প্রশাসক আরো জানান,একটা পর্যায়ে গিয়ে আমি অবশ্যই সফল হব।

তিনি বলেন ,৪১ বছর রাজনৈতিক জীবনে অনেক বাধা-বিপত্তি পেরিয়ে আজ আমি এখানে এসেছি এবং ভালো কাজের ক্ষেত্রে অনেক বাধা-বিপত্তি থাকে। এক্ষেত্রে থেমে থাকলে চলবে না, সামনের দিকে এগিয়ে যেতে হবে। তিনি অনুষ্ঠানে উপস্থিত সকল শিশু ও অভিভাবকদের নগর উন্নয়নে ভালো কাজ করার আহ্বান জানান এবং ভালো কাজের ক্ষেত্রে সকলের পাশে থাকার অঙ্গীকার  পুনঃব্যক্ত করেন ।

অনুষ্ঠানে উপস্থিত সাংবাদিকদেরকে প্রতিনিয়ত পরিশ্রম করে নগরবাসীর জন্য সচেতনতামূলক ও উন্নয়নমূলক সংবাদ প্রচারের জন্য ধন্যবাদ জানান এবং ঢাকা উত্তর উত্তর  সিটি কর্পোরেশনের সকল ভালো উদ্যোগ ও জনসেবামূলক কার্যক্রম সঠিকভাবে প্রচারের অনুরোধ জানান।

আরও পড়ুন

রেল যোগাযোগের আওতায় আসছে আরও ১০ জেলা: রেলমন্ত্রী

অনুষ্ঠানে আগত অভিভাবক এবং নগরবাসীকে বর্ষা মৌসুমে প্রত্যেককে বাসা-বাড়ি পরিষ্কার পরিচ্ছন্নসহ বাড়ির ছাদ,  ছাদ বাগান ও অন্যান্য স্থানে জমে থাকা পানি ফেলে দেওয়ার মাধ্যমে ডেঙ্গু প্রতিরোধে সহযোগিতার আহ্বান জানান।

এ সময় প্রশাসক বলেন , 'ক্লিন ঢাকা -গ্রীন ঢাকা" সফল করতে হলে আগে নগরকে পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে এবং পরে সবুজায়ন করতে হবে। মানুষকে সচেতন করার পাশাপাশি সমাজের অসহায় মানুষদের সহযোগিতা করার জন্য ওয়ার্ড ভিশনকে ধন্যবাদ জানান এবং লেগুনা ও রিক্সাসহ বিভিন্ন যানবাহনে কর্মরত শিশুদের জন্য ভালো কিছু করার আহ্বান জানান। এর আগে প্রশাসক প্রদর্শনীতে বিভিন্ন স্টল ঘুরে দেখেন এবং শিশুদের উদ্ভাবনী ক্ষমতা ও কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন।

ভোরের আকাশ/ইউএম

ডিএনসিসি প্রশাসক

শেয়ার করুন: