শাহজালালে সততার অনন্য দৃষ্টান্ত:
সৌদি প্রবাসীর ফেলে যাওয়া পাসপোর্ট, টাকাভর্তি ব্যাগ ফিরিয়ে দিলেন এভসেক ও পুলিশ সদস্য

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সততা ও দায়িত্ববোধের এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন এভিয়েশন সিকিউরিটি (AVSEC) ও বাংলাদেশ পুলিশের দুই সদস্য।
সৌদি আরবগামী এক যাত্রীর পাসপোর্ট, টাকা ও জরুরি কাগজপত্রভর্তি ফেলে যাওয়া একটি ব্যাগ উদ্ধার করে তা সসম্মানে যাত্রীর কাছে বুঝিয়ে দিয়েছেন তারা।
জানা গেছে, সম্প্রতি সৌদি আরবগামী এক সম্মানিত প্রবাসী যাত্রী তাড়াহুড়োয় বিমানবন্দরের ভেতরে তার পাসপোর্ট, নগদ টাকা এবং অন্যান্য গুরুত্বপূর্ণ জিনিসপত্রসহ একটি ব্যাগ ফেলে চলে যান।পরবর্তীতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের এভিয়েশন সিকিউরিটি (AVSEC) ইউনিটে কর্মরত সিভিল এভিয়েশনের কর্মকর্তা মো. মেহেদী হাসান এবং এভসেক ইউনিটে দায়িত্বরত বাংলাদেশ পুলিশের এএসআই আব্দুল মালেক ব্যাগটি কুড়িয়ে পান।
পরে তারা অনেক খোঁজাখুঁজি করে এবং প্রয়োজনীয় যাচাই-বাছাই শেষে প্রকৃত যাত্রীকে খুঁজে বের করেন এবং তার ব্যাগটি অক্ষত অবস্থায় তার হাতে তুলে দেন।
এমন সততা ও দায়িত্বশীল আচরণে মুগ্ধ হয়ে সংশ্লিষ্ট যাত্রী ও উপস্থিত সকলে তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। এ ঘটনায় বিমানবন্দরে কর্মরত আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও নিরাপত্তা কর্মীদের প্রতি সাধারণ মানুষের আস্থা আরও সুদৃঢ় হয়েছে।
এ বিষয়ে সংশ্লিষ্টরা জানান, "Security is everyone's responsibility"—সবার সম্মিলিত সচেতনতা এবং সততাই একটি নিরাপদ ও আস্থার পরিবেশ নিশ্চিত করতে পারে। এই মহৎ উদ্যোগের মাধ্যমে দেশের ভাবমূর্তি আরও উজ্জ্বল হলো
ভোরের আকাশ/ইউএম