শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

পল্টনে সাব্বির টাওয়ারের আগুন নিয়ন্ত্রণে

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ৪ মে ২০২৫, ১০:১৫ পূর্বাহ্ন

শেয়ার করুন:
পল্টনে সাব্বির টাওয়ারের আগুন নিয়ন্ত্রণে
পল্টনে সাব্বির টাওয়ারের আগুন নিয়ন্ত্রণে

রাজধানীর পুরানা পল্টনের সাব্বির টাওয়ারে লাগা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে ফায়ার সার্ভিস।শনিবার (৩ মে) রাত সাড়ে ৯টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে বলে নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার শাহজাহান হোসেন।

স্থানীয়রা জানান, শনিবার রাত ৮টা ২৫ মিনিটের দিকে এই ঘটনা ঘটে। হঠাৎ আগুন দেখে নিচে নামতে শুরু করেন ভবনের বাসিন্দারা। পাশের রাস্তায় চলাচলরত মানুষজন দৌড়ে নিরাপদ স্থানে সরে যান। রেলগাড়ির মতো গর্জে ওঠা আগুনের শব্দ আর কালো ধোঁয়ায় মুহূর্তেই ছড়িয়ে পড়ে আতঙ্ক।

সংবাদ পাওয়ার সাত মিনিটের মাথায় রাত ৮টা ৩২ মিনিটে ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট। পরে আরও ছয়টি ইউনিট যোগ দেয়। সাতটি ইউনিটের প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

ফায়ার সার্ভিসের সদস্যরা জানান, ভয়াবহ আগুনের সূত্রপাত ভবনের টপ ফ্লোর থেকে হলেও তা নিচতলাগুলোতে ছড়িয়ে পড়ার আগেই সফলভাবে নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে।

ভোরের আকাশ/এসএইচ

শেয়ার করুন: