শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

রাজধানীতে সিএনজি নিয়ে ম্যানহোলের ঢাকনা চুরির ভিডিও ভাইরাল

ভোরের আকাশ ডেস্ক

প্রকাশ : ১৭ সেপ্টেম্বর ২০২৫, ১১:৩৪ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

রাজধানীতে ভোরে সিএনজি অটোরিকশা নিয়ে এসে ম্যানহোলের ঢাকনা চুরি করার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।

রোববার (১৪ সেপ্টেম্বর) ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, নীল শার্ট পরা এক ব্যক্তি সিএনজি থেকে নেমে ম্যানহোলের ঢাকনার কাছে যান। এরপর তিনি আঠারোবার চেষ্টা করে ঢাকনাটি টেনে লক ভেঙে নিয়ে যান।

গুগল ম্যাপ বিশ্লেষণে দেখা গেছে, ঘটনাটি ঘটেছে রাজধানীর ডেমরার মাহমুদ নগর আবাসিক এলাকার আলফা ব্রডওয়ে সিস্টেম দোকানের সামনে।

ভিডিওতে ওই দোকানের সাইনবোর্ডও দেখা যায়।

ভিডিওটি শেয়ার করে কেউ কেউ জানিয়েছেন, ঘটনাটি ঘটেছে গতকাল ভোর সাড়ে ৩টার দিকে সাইনবোর্ড মাহমুদিয়া মহিলা মাদ্রাসার পাশে। গুগল ম্যাপেও দেখা গেছে, মাদ্রাসাটি ম্যানহোল থেকে খুব বেশি দূরে নয়।

রাজধানীর বিভিন্ন এলাকায়, প্রধান সড়ক থেকে অলি-গলি পর্যন্ত, অহরহ ম্যানহোলের ঢাকনা চুরির ঘটনা ঘটছে।

গত কয়েক মাসে এই চুরি আশঙ্কাজনক হারে বেড়েছে। ঢাকনা না থাকার কারণে সড়কে প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটছে, যা নগরবাসীর চলাচলে বাড়তি ঝুঁকি সৃষ্টি করছে।
শুধু ঢাকনা নয়, সারা দেশেই চোরদের উপদ্রব অসহনীয়। নারায়ণগঞ্জের আড়াইহাজারে নতুন নির্মিত সড়ক থেকে একসঙ্গে ৪১টি ম্যানহোলের ঢাকনা চুরি হওয়ার ঘটনা এখনো স্মরণীয়।

চোরদের নজর কেবল ম্যানহোলে নেই; তারা টিউবওয়েল, বিদ্যুতের তার, লোহার সামগ্রী, মোটর—সবকিছুই চুরি করছে।

ভোরের আকাশ/মো.আ.

ম্যানহোলরাজধানীচুরিঢাকা

শেয়ার করুন: