শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

মিরপুরে ফ্ল্যাটে ২ বোনের রক্তাক্ত মরদেহ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ১০ মে ২০২৫, ১০:১৪ অপরাহ্ন

শেয়ার করুন:
মিরপুরে ফ্ল্যাটে ২ বোনের রক্তাক্ত মরদেহ
মিরপুরে ফ্ল্যাটে ২ বোনের রক্তাক্ত মরদেহ

রাজধানীর মিরপুরের পশ্চিম শেওড়াপাড়া এলাকার একটি ফ্ল্যাট থেকে বয়স্ক দুই নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত দুজনে সম্পর্কে আপন বোন ছিলেন। তাদের  মধ্যে একজন বিআইডব্লিউটিএর সাবেক কর্মী। 
শুক্রবার (৯ মে) রাতে নিহতদের মরদেহ উদ্ধার করা হয়। পুলিশ জানায়, হত্যাকাণ্ডের ধরন দেখে প্রতিহিংসামূলক বর্বরতা মনে হয়। মিরপুরের পশ্চিম শেওয়াপাড়া তোরাব আলী মসজিদের পাশের ৬৪৯ নম্বর এই বাড়িতে ঘটে এক মর্মান্তিক ঘটনা। দিবাগত রাত ৯টার দিকে বাড়ির দ্বিতীয় তলার বি-১ ফ্ল্যাট থেকে উদ্ধার করা হয় ষাটোর্ধ্ব মরিয়ম বেগম ও তার ৫২ বছর বয়সী বোন সুফিয়া বেগমের মরদেহ।
 

স্বজনরা জানান, নিহত মরিয়ম ছিলেন বিআইডব্লিউটিএর সাবেক কর্মী, স্বামীও সরকারি চাকরি করতেন, থাকেন বরিশাল। এক মেয়ে মিষ্টি থাকেন কর্মব্যস্ত তাই ছোট বোন সুফিয়াকে নিয়েই শেষ সময় অতিবাহিত করতেন। পরিচিতজনরা বলেন শত্রুতা সৃষ্টি হয় এমন লোক ছিলেন না তারা। তবুও এমন নির্মম হত্যাকাণ্ডের শিকার কীভাবে তা একটি রহস্য। পুলিশ, পিআইবি ও সিআইডির সদস্যরা দীর্ঘ সময় ধরে আলামত সংগ্রহ করে। জিজ্ঞাসাবাদের জন্য বাসার দারোয়ানকে নেন হেফাজতে।

মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকতা (ওসি) সাজ্জাদ আলী বলেন, হত্যাকারীরা বাসায় ঢুকেছিল শুধু দুজনকে মারার জন্যেই, হত্যার ধরনেও হিংস্রতা স্পষ্ট। তদন্ত করে রহস্য উদঘাটনের আশ্বাস দেন তিনি।
পরে দুজনের মরদেহ নেওয়া হয় রাজধানীর সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে।

ভোরের আকাশ/আজাসা

শেয়ার করুন: