শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

বৃক্ষরোপণের মাধ্যমে সবুজ বাংলাদেশ গড়ার কর্মসূচি শুরু

ভোরের আকাশ ডেস্ক

প্রকাশ : ২ আগস্ট ২০২৬, ৪:৫৮ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: ভোরের আকাশ
ছবি: ভোরের আকাশ

“বৃক্ষ রোপণে সাজাই দেশ—সবার আগে বাংলাদেশ” প্রতিপাদ্যকে সামনে রেখে জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলা, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং সবুজায়ন সম্প্রসারণের লক্ষ্যে বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশন (বিএসএফআইসি) ও জিয়া পরিষদের যৌথ উদ্যোগে একটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

উদ্যোক্তাদের তথ্যমতে, আগামী পাঁচ বছরে সারাদেশে ২৫ কোটি বৃক্ষরোপণ ও পরিচর্যার পরিকল্পনা নেওয়া হয়েছে। এই কর্মসূচির আওতায় দেশের বিভিন্ন এলাকায় পর্যায়ক্রমে বৃক্ষরোপণ কার্যক্রম পরিচালিত হবে।

কর্মসূচির প্রথম ধাপে উত্তরবঙ্গের ১৬টি জেলার চিনিশিল্প-সংশ্লিষ্ট এলাকায় বিএসএফআইসির চেয়ারম্যানের নির্দেশনায় এবং জিয়া পরিষদের সহযোগিতায় বৃক্ষরোপণ কার্যক্রম শুরু হয়েছে। পরবর্তীতে সংস্থার আওতাধীন অন্যান্য মিল এলাকাতেও এ কার্যক্রম সম্প্রসারণ করা হচ্ছে।

এর ধারাবাহিকতায় সোমবার সকাল ১০টায় বিএসএফআইসির সদর দপ্তরের নবম তলার ছাদে আনুষ্ঠানিকভাবে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএসএফআইসির চেয়ারম্যান (গ্রেড-২) মো. শামছুজ্জামান (সুরুজ)।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পরিচালক (ইক্ষু উন্নয়ন ও গবেষণা) ও যুগ্মসচিব ড. আব্দুল আলীম খান, পরিচালক (উৎপাদন ও প্রকৌশল) ও যুগ্মসচিব মোহাম্মদ সাঈদ-উর-রহমান, পরিচালক (অর্থ) ও যুগ্মসচিব তাহমিনা আক্তার, পরিচালক (বাণিজ্যিক) আজহারুল ইসলাম, সংস্থার সচিব মোহাম্মদ মুজিবুর রহমান, সিওপি শাহ্‌রীনা তানাজ, জিয়া পরিষদের সভাপতি কৃষিবিদ মো. আবু রায়হান, সহ-সভাপতি মো. নাজমুল হুদা, সাধারণ সম্পাদক মো. গোলাম রব্বানী, সাংগঠনিক সম্পাদক মো. আশরাফ সরকার জুয়েলসহ বিএসএফআইসির কর্মকর্তা-কর্মচারীরা।

আরও পড়ুন

রাজাপুরে বেহাল সড়ক পুনঃনির্মাণ ও সংস্কারের দাবিতে মানববন্ধন

বৃক্ষরোপণ শেষে বিএসএফআইসির সম্মেলন কক্ষে দোয়া মাহফিল ও আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন চেয়ারম্যান মো. শামছুজ্জামান (সুরুজ)। এছাড়া জিয়া পরিষদের সভাপতি, সহ-সভাপতি ও সাধারণ সম্পাদক বক্তব্য রাখেন।

বক্তারা পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে ব্যাপক বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরেন। পাশাপাশি দেশব্যাপী সবুজায়ন কর্মসূচিতে সমাজের সব শ্রেণি-পেশার মানুষকে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণের আহ্বান জানান।

ভোরের আকাশ/জেআ

বৃক্ষরোপণ কর্মসূচিবিএসএফআইসি

শেয়ার করুন: