শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

যাত্রাবাড়ীতে ছুরিকাঘাতে যুবক নিহত, আহত একজন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ২৬ আগস্ট ২০২৫, ১:১৫ পূর্বাহ্ন

শেয়ার করুন:
যাত্রাবাড়ীতে ছুরিকাঘাতে যুবক নিহত, আহত একজন
যাত্রাবাড়ীতে ছুরিকাঘাতে যুবক নিহত, আহত একজন

রাজধানীর যাত্রাবাড়ীর শনিআখড়া এলাকায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে শান্ত আহমেদ বাবু (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় তার এক সঙ্গী গুরুতর আহত হয়েছেন।

সোমবার (২৫ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে আহত অবস্থায় শান্তকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত শান্ত শনিআখড়া মৃধাবাড়ীর বাসিন্দা ও মৃত সদর আলীর ছেলে।

নিহতের বন্ধু তন্ময় জানান, শান্তর ছোট ভাইয়ের মোবাইল ফোন কয়েকজন দুর্বৃত্ত নিয়ে গেলে বিষয়টি জানতে শান্তসহ কয়েকজন সেখানে যান। এ সময় প্রায় ২০-৩০ জন দুর্বৃত্ত তাদের ওপর হামলা চালায়। একপর্যায়ে শান্তর গলায় ছুরি মেরে ফেলে দেয়া হয়। এ ঘটনায় শরীফ নামে আরও একজন গুরুতর আহত হন।

তন্ময়ের ভাষ্য, “হামলাকারীদের মধ্যে কোরবান, হাসান, হোসাইন ও জনি নামে কয়েকজনকে আমরা চিনেছি। চোখের সামনে আমার বন্ধুকে হত্যা করা হয়েছে, আরেকজন মৃত্যুর সঙ্গে লড়ছে।”

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, নিহতের মরদেহ মর্গে রাখা হয়েছে এবং আহত শরীফের চিকিৎসা চলছে। এ ঘটনায় যাত্রাবাড়ী থানা পুলিশকে অবহিত করা হয়েছে।

ভোরের আকাশ//হ.র

রাজধানীছুরিকাঘাতে আহতছুরিকাঘাতে নিহত

শেয়ার করুন: