শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

বিমানবন্দরে আনসারের তৎপরতায় ছিনতাইকারী আটক

ভোরের আকাশ ডেস্ক

প্রকাশ : ১৮ জুলাই ২০২৬, ২:৫৮ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: ভোরের আকাশ
ছবি: ভোরের আকাশ

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের প্রবেশ গেটে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের তাৎক্ষণিক তৎপরতায় এক ছিনতাইকারীকে আটক করা হয়েছে। এ সময় ছিনতাই হওয়া একটি মোবাইল ফোন ও নগদ অর্থ উদ্ধার করে ভুক্তভোগীর কাছে ফিরিয়ে দেওয়া হয়।

শুক্রবার (১৭ জুলাই) দিবাগত রাত আনুমানিক ১২টা ৫০ মিনিটে বিমানবন্দরের প্রবেশ গেটে দায়িত্ব পালনকালে এপিসি মো. সাইফুল ইসলাম, আনসার সদস্য মো. মিরাজ উদ্দিন ও বিপুল রায় এক ব্যক্তির সন্দেহজনক গতিবিধি লক্ষ্য করেন।

জানা যায়, মো. শুভ (২৮) নামে ওই ব্যক্তি একজন যাত্রীর কাছ থেকে মোবাইল ফোন ও নগদ টাকা ছিনিয়ে নিয়ে পালানোর চেষ্টা করেন। বিষয়টি বুঝতে পেরে দায়িত্বরত আনসার সদস্যরা তাৎক্ষণিক ধাওয়া করে ঘটনাস্থলেই তাকে আটক করেন।

পরে তার কাছ থেকে ছিনতাই হওয়া মোবাইল ফোন ও নগদ অর্থ উদ্ধার করে প্রকৃত মালিকের কাছে ফিরিয়ে দেওয়া হয়।

আরও পড়ুন

বাণিজ্য প্রতিযোগিতায় বাংলাদেশকে সম্পৃক্ত করতে চায় চীন: ফখরুল

পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য আটক ব্যক্তিকে বিমানবন্দর থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর পক্ষ থেকে জানানো হয়, বিমানবন্দরসহ দেশের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে জননিরাপত্তা নিশ্চিত, অপরাধ প্রতিরোধ এবং যাত্রীদের নিরাপদ পরিবেশ বজায় রাখতে সদস্যরা সার্বক্ষণিক সতর্কতা, পেশাদারিত্ব ও দায়িত্বশীলতার সঙ্গে দায়িত্ব পালন করছেন। এ ঘটনাও অপরাধ দমনে বাহিনীর দ্রুত ও কার্যকর ভূমিকার একটি উল্লেখযোগ্য উদাহরণ।

ভোরের আকাশ/জেআ

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরবাংলাদেশ আনসার

শেয়ার করুন: