শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

যাত্রাবাড়ীতে এসি বিস্ফোরণের ঘটনায় দগ্ধ একজনের মৃত্যু

ভোরের আকাশ প্রতিবেদক

প্রকাশ : ২৪ সেপ্টেম্বর ২০২৫, ৪:৩৪ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

রাজধানীর যাত্রাবাড়ীতে একটি বাসায় এসি বিস্ফোরণে একই পরিবারের চারজন দগ্ধের ঘটনায় চিকিৎসাধীন একজন মারা গেছেন। তার নাম তুহিন হোসেন (৩৮)।

বুধবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের এইচডিইউতে মারা যান তিনি। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান। 

তিনি জানান, হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন অবস্থায় শরীরে ৪৭ শতাংশ দগ্ধ নিয়ে তুহিন মারা যান।

এই চিকিৎসক জানান, এই ঘটনায় তুহিনের স্ত্রী ইবা আক্তারের ১৫ শতাংশ এবং তাদের দুই সন্তান তানভীর ৪০ শতাংশ ও তাওহীদ এর শরীরে ৮ শতাংশ দগ্ধ রয়েছে। তাদের সবাইকেই হাসপাতালে পর্যবেক্ষণে রাখা হয়েছে।

দগ্ধ ইবার বোন ফারজানা আক্তার সাংবাদিকদের জানান, ঘটনার সময় সবাই গভীর ঘুমে ছিলেন। হঠাৎ এসি থেকে বিস্ফোরণের বিকট শব্দ হয় এবং মুহূর্তেই ঘরে আগুন ধরে যায়। এতে ঘুমন্ত চারজনই আগুনে দগ্ধ হন। পরে প্রতিবেশীরা পানি ঢেলে আগুন নিয়ন্ত্রণে আনে এবং আহতদের দ্রুত হাসপাতালে নিয়ে যায়। সেখানে আজ দুপুরের দিকে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তুহিন।

এর আগে, শুক্রবার রাত দেড়টার দিকে ধলপুর বউবাজার লিচুবাগান মসজিদের পাশের একটি বহুতল ভবনের সপ্তম তলায় এ দুর্ঘটনা ঘটে। তুহিন রাজধানীর মতিঝিলের মোতালেব প্লাজায় একটি মোবাইল সার্ভিসিং দোকানে কাজ করতেন। তার বাড়ি মাদারীপুর সদর উপজেলায়।

ভোরের আকাশ/এসএইচ

যাত্রাবাড়ীমৃত্যুএসি বিস্ফোরণ

শেয়ার করুন: