শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

রাজধানীতে ১৩ সিএনজি পাম্পে অটোরিকশায় গ্যাস না দেওয়ার অভিযোগ

ভোরের আকাশ ডেস্ক

প্রকাশ : ১০ আগস্ট ২০২৬, ৩:২৩ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

রাজধানীর সব সিএনজি ফিলিং স্টেশনে সিএনজি অটোরিকশার জন্য পৃথক নজেলের মাধ্যমে গ্যাস সরবরাহের দাবি জানিয়েছে ঢাকা মহানগর সিএনজি অটোরিকশা চালক ঐক্য পরিষদ। একই সঙ্গে যেসব স্টেশনে অটোরিকশায় গ্যাস সরবরাহ করা হচ্ছে না বলে অভিযোগ রয়েছে, সেসব স্টেশনের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে সংগঠনটি।

সোমবার (১০ আগস্ট) বাংলাদেশ সিএনজি ফিলিং স্টেশন অ্যান্ড কনভারসন ওয়ার্কশপ ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি ও সাধারণ সম্পাদক বরাবর পাঠানো এক চিঠিতে এসব দাবি জানানো হয়।

চিঠিতে বলা হয়, বর্তমানে বিভিন্ন সিএনজি ফিলিং স্টেশন থেকে গ্যাস কিনতে গিয়ে অটোরিকশাচালকদের নানা সমস্যার মুখে পড়তে হচ্ছে। রাজধানীর কয়েকটি সিএনজি স্টেশনে অটোরিকশায় গ্যাস সরবরাহ করা হচ্ছে না বলেও অভিযোগ করেছে সংগঠনটি।

ঢাকা মহানগর সিএনজি অটোরিকশা চালক ঐক্য পরিষদের দেওয়া তালিকায় ১৩টি সিএনজি স্টেশনের নাম উল্লেখ করা হয়েছে। এসব স্টেশনে অটোরিকশায় গ্যাস সরবরাহ করা হয় না বলে অভিযোগ করা হয়েছে।

আরও পড়ুন

হাদির খুনী ও শেখ হাসিনাকে ফিরিয়ে দিতে ভারতের প্রতি অনুরোধ

তালিকায় রয়েছে বিমানবন্দর সড়কের ইসাঈল তালুকদার ফিলিং স্টেশন, রূপান্তর সিএনজি স্টেশন ও স্টার পাম্প স্টেশন। মিরপুর রোডের ইন্টাকো সিএনজি স্টেশন, নাভানা সিএনজি স্টেশন, রজিনা সিএনজি স্টেশন, নাজমা সিএনজি স্টেশন, নেসা অ্যান্ড সন্স সিএনজি স্টেশন ও মোহনা পাম্প সিএনজি স্টেশন। এছাড়া তেজগাঁও রোডের সিটি সিএনজি স্টেশন, ক্লিন ফুয়েল সিএনজি স্টেশন ও সাউদান গ্রুপ সিএনজি স্টেশনের নাম উল্লেখ করা হয়েছে।

চিঠিতে এসব পাম্পের মালিকদের অটোরিকশায় গ্যাস সরবরাহ নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার দাবি জানানো হয়। পাশাপাশি রাজধানীর সব সিএনজি ফিলিং স্টেশনে সিএনজি অটোরিকশার জন্য আলাদা নজেল চালুর ব্যবস্থা করারও দাবি জানানো হয়েছে। ঢাকা মহানগর সিএনজি অটোরিকশা চালক ঐক্য পরিষদের সদস্যসচিব মো. গোলাপ হোসেন চিঠিতে স্বাক্ষর করেন।

ভোরের আকাশ/সু.পা

সিএনজি পাম্পে

শেয়ার করুন: