১৫ মিনিট বন্ধ থাকার পর মেট্রোরেল চলাচল আবার শুরু

রাজধানীর কারওয়ান বাজার এলাকায় বৈদ্যুতিক লাইনে গ্যাস বেলুন আটকে যাওয়ায় মেট্রোরেল চলাচল সাময়িকভাবে বিঘ্নিত হয়েছে।
মঙ্গলবার (১৪ এপ্রিল) দুপুর ১২টা ৫৫ মিনিটে মেট্রোরেল চলাচল বন্ধ হয়ে যায়।
বিষয়টি নিশ্চিত করে এমআরটি পুলিশের কন্ট্রোল রুমের ওয়ারলেস অপারেটর রাতুল বলেন, আমাদের কাছে সংবাদ আসে বেলা ১২টা ৫০ মিনিটে গ্যাস বেলুন মেট্রোরেলের বৈদ্যুতিক লাইনে আটকে থাকায় চলাচল বন্ধ হয়েছে।
পরে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ মেট্রোরেল হাইভোল্টেজ বৈদ্যুতিক লাইন থেকে বেলুন অপসারণ করে। পরে দুপুর ১টা ৫ মিনিটে আবারও কারওয়ান বাজার স্টেশন থেকে মেট্রোরেল চলাচল শুরু হয়।
ভোরের আকাশ/এসএইচ