শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে অভিযান, অস্ত্র-মাদকসহ গ্রেপ্তার ১১

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ২৭ আগস্ট ২০২৫, ২:৪০ অপরাহ্ন

শেয়ার করুন:
সংগৃহীত ছবি
সংগৃহীত ছবি

রাজধানীর মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে সেনাবাহিনী ও আইনশৃঙ্খলা বাহিনীর যৌথ অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। অভিযানে মাদককারবারি ও গোয়েন্দা কর্মীর ওপর হামলায় জড়িত মোট ১১ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

মঙ্গলবার (২৬ আগস্ট) রাত সাড়ে ৯টা থেকে শুরু হয় যৌথবাহিনীর এ বিশেষ অভিযান। মোহাম্মদপুর জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) জুয়েল রানা অভিযানের তথ্য নিশ্চিত করেন।

গ্রেপ্তারকৃত মাদক কারবারিরা হলেন- মিঠুন (৩২), ইমরান (২৫), বাবু (২৮) ও মিজানুর রহমান (৩১)। এ ছাড়া, গোয়েন্দা কর্মীর ওপর হামলাকারীদের মধ্যে রয়েছে- সুজন (২৬), দিপু (২৭), সাকিব (২২), রবিন (২৬), মাসুম (২৬), রমজান (১৬) ও শেখ গোলাম জেলানি (৬৮) যিনি মোহাম্মদপুর থানার সাবেক স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি ছিলেন।  

সেনাসূত্র জানায়, মঙ্গলবার (২৬ আগস্ট) দুপুর আনুমানিক দুইটার দিকে ক্যাম্পে শীর্ষ সন্ত্রাসী বুনিয়া সোহেলের উপস্থিতি লক্ষ্য করা যায়। গোয়েন্দা কার্যক্রম চলাকালীন তিনি ও তার সহযোগীরা এক গোয়েন্দা কর্মীর উপর হামলা চালান, এতে ওই কর্মকর্তা মাথায় গুরুতর আঘাত পান।

দ্রুত সেনাটহল ঘটনাস্থলে পৌঁছে আহত কর্মীকে উদ্ধার করে এবং অভিযান চালিয়ে ছয়জনকে গ্রেপ্তার করে। পরে রাত আটটার দিকে পুনরায় অভিযান চালিয়ে ৫,৬৬০ পিস ইয়াবা, ৫০০ গ্রাম গাঁজা, তিনটি সামুরাই, দুটি চাপাতি, মাদক বিক্রির নগদ ৪৫ হাজার টাকা উদ্ধার করা হয় এবং আরও চারজনকে গ্রেপ্তার করা হয়।

এর মধ্যে মাদকের সঙ্গে জড়িত ৪ জনকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কাছে হস্তান্তর করা হয়েছে। আর হামলার সঙ্গে জড়িত ৭ জনকে জিজ্ঞাসাবাদ শেষে মোহাম্মদপুর থানায় হস্তান্তর করা হবে বলেও জানায় সেনাবাহিনী।

ভোরের আকাশ/এসএইচ

যৌথ অভিযানগ্রেপ্তারসেনাবাহিনীজেনেভা ক্যাম্প

শেয়ার করুন: