সভাপতি হাফিজ উল্লাহ, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর
জিয়া পরিষদ রমনা থানার পূর্ণাঙ্গ কমিটি

ঢাকা মহানগর রমনা থানা জিয়া পরিষদের ৪১ সদস্যবিশিষ্ট্য পূর্ণাঙ্গ কমিটি গঠিত হয়েছে।
কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন প্রকৌশলী মো. হাফিজ উল্যাহ এবং সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম।
কমিটির অন্যরা হলেন, সিনিয়র সহসভাপতি মুন্সী ওমর ফারুক আহমদ, যুগ্ম সাধারণ সম্পাদক মোখলেছুর রহমান, সাংগঠনিক সম্পাদক মো. হাবিবুর রহমান পাটোয়ারী।
এছাড়া দপ্তর সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন মো. আউয়ুব খাঁন, কোষাধ্যক্ষ ইঞ্জিনিয়ার সৈয়দ আহমদ, প্রচার সম্পাদক মো. আখতার হোসেন, সংগ্রহ ও প্রকাশক সম্পাদক আলাউদ্দিন সুমন, সাহিত্য, সংস্কৃতি ও শিক্ষাবিষয়ক সম্পাদক মো. আব্দুল বারী, মহিলা বিষয়ক সম্পাদক কামরুন নেসা, কার্যনির্বাহী সদস্য-১ মো. তোফাজ্জল হোসেন।
ভোরের আকাশ/জাআ