শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

ডিবি পরিচয়ধারী ডাকাত দলের ৭ সদস্য গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ৪ সেপ্টেম্বর ২০২৫, ৯:১৮ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

রাজধানীতে গোয়েন্দা পুলিশ (ডিবি) পরিচয়ে সংঘবদ্ধ ডাকাতির ঘটনায় ৭ সদস্যকে গ্রেপ্তার করেছে শাহবাগ থানা পুলিশ। গ্রেপ্তারের সময় তাদের কাছ থেকে একটি ব্যক্তিগত গাড়ি, হ্যান্ডকাফ, ওয়াকিটকি এবং ডাকাতির কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টায় ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে।

বুধবার (৩ সেপ্টেম্বর) রাতে বিষয়টি নিশ্চিত করেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপকমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান।

পুলিশ জানায়, সম্প্রতি শাহবাগসহ রাজধানীর বিভিন্ন এলাকায় ডিবি পরিচয়ে সংঘবদ্ধ একটি চক্র ডাকাতি চালাচ্ছিল। এ নিয়ে একাধিক অভিযোগ পাওয়ার পর পুলিশ চক্রটিকে ধরতে অভিযান শুরু করে।

গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, তারা নতুন করে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। এ তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন ধরে এই ধরনের অপরাধের সঙ্গে জড়িত ছিল। তারা সাধারণত টার্গেট করা ব্যক্তিদের অনুসরণ করত এবং সুবিধাজনক স্থানে ডিবি পরিচয়ে তাদের গাড়িতে তুলে সর্বস্ব লুটে নিত। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে এবং চক্রের অন্যান্য সদস্যদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

ভোরের আকাশ/এসএইচ

ডাকাতডিবিগ্রেপ্তার

শেয়ার করুন: