শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

দেশের ইতিহাসে প্রথমবারের মতো গর্ভস্থ শিশুকে এ্যানেস্থিয়া প্রদান

স্টাফ রিপোর্টার

প্রকাশ : ৪ জুলাই ২০২৬, ৭:২৩ অপরাহ্ন

শেয়ার করুন:
ভোরের আকাশ
ভোরের আকাশ

দেশের সরকারী হাসপাতালে প্রথমবারের মতো গর্ভস্থ শিশুর শরীরে সফলভাবে এ্যানেস্থিয়া প্রদান মানে অজ্ঞান করা হয়।

 
গত মঙ্গলবার (৩০ জুন) রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মা ও গর্ভস্থ শিশুর বিশেষায়িত চিকিৎসা ইউনিটে এই জটিল ও জীবনরক্ষাকারী চিকিৎসা সফলভাবে সম্পন্ন হয়।

গত বৃহস্পতিবার (২ জুলাই) হাসপাতালটির পক্ষ থেকে এতথ্য জানানো হয়েছে।

এই সফল এ্যানেস্থিয়া প্রদান করেন শহীদ সোহরাওয়ার্দী মেডিকেলে স্বনামধন্য অবেদনবিন সহকারী অধ্যাপক ডাঃ মোঃ শরীফ হোসাইন ও সহকারী অধ্যাপক ডাঃ আসাদুল মাজিদ হিলালী (নোমান)।

সার্বিক তত্ত¡াবধানে ছিলেন এনেস্থেসিয়া বিভাগের প্রধান অধ্যাপক ডা. রেহান উদ্দিন খান।

চিকিৎসা কার্যক্রমে নেতৃত্ব দেন শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের ফিটো-ম্যাটার্নাল মেডিসিন ইউনিটের প্রধান ডা. খন্দকার শেহনীলা তাসমিন। তার সঙ্গে ছিলেন প্রসূতি ও স্ত্রীরোগ বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. সুলতানা আফরোজ, অধ্যাপক ডা. ইসরাত জাহান ও অধ্যাপক ডা. খালেদুন্নেসা।

এছাড়া শিশু বিভাগের বিভাগীয় প্রধান ও শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. আইনুল ইসলাম খান, রক্ত সঞ্চালন বিভাগের বিভাগীয় প্রধান সহকারী অধ্যাপক ডা. হাবিবুর রহমান এবং হেমাটোলজি বিভাগের বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক ডা. মির্জা গোলাম সারওয়ার চিকিৎসা কার্যক্রমে সহযোগিতা করেন।

আরও পড়ুন

গাইবান্ধায় ইয়াবা সেবনের সময় দুই যুবক গ্রেফতার

গর্ভস্থ শিশুটি একটি জটিলরোগ ফিটাল হাইড্রোপস-এ আক্রান্ত ছিল। সাথে তীব্র মাত্রার রক্তশূণ্যতা ছিল।

গাইনী বিশেষজ্ঞ চিকিৎসকগণ সিদ্ধান্ত নেন গর্ভস্থ শিশুটিকে রক্ত সঞ্চালন করবেন। কিন্তু গর্ভস্থ বাচ্চার ডেলিভারী হতে প্রায় আরও দু’মাস বাকি। মানে গর্ভবতী মায়ের এখন ২৭ সপ্তাহ চলে। তখন সিদ্ধান্ত হয় মানে গর্ভে রেখেই রক্ত প্রদান। এটিও বাংলাদেশে প্রথম কাজ। কিন্তু বাচ্চা প্রচুর নড়াচড়া করে। তাই তাকে এ্যানেস্থিয়া প্রদান করা লাগবে। উক্ত অবেদনবিদগণ গর্ভস্থ শিশুটিকে গর্ভে রেখেই অঃৎধপঁৎরঁস নামক ঔষধ প্রদান করে এ্যানেস্থিয়া প্রদান করে। যা দেশের ইতিহাসে প্রথম।

ভোরের আকাশ/ এনউব

গর্ভস্থ শিশুকে এ্যানেস্থিয়া

শেয়ার করুন: