শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

রাজধানীতে তুচ্ছ ঘটনায় চা বিক্রেতাকে হত্যা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ২৪ সেপ্টেম্বর ২০২৫, ২:২১ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

রাজধানীর আগারগাঁও তালতলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে লোহার পাইপের আঘাতে বাবলু মিয়া (৪০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তিনি ফুটপাতে চা-সিগারেটে বিক্রি করতেন।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) দিবাগত রাত সাড়ে ৮টার দিকে তালতলা জনতা হাউজিংয়ের গেটের সামনে এই মারামারির ঘটনা ঘটে।

গুরুতর আহত অবস্থায় বাবলুকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় রাত ২টার দিকে মারা যান তিনি।

নিহত বাবলুর বেয়াই আব্দুর রউফ জানান, বাবলুর বাড়ি কিশোরগঞ্জ জেলায়। বর্তমানে তালতলা জনতা হাউজিংয়ে থাকতেন। জনতা হাউজিংয়ের গেটের সামনে ফুটপাতে চা সিগারেট বিক্রি করতেন তিনি।

রউফ জানান, পাশেই রুহুল আমিন নামে এক ব্যক্তির একটি টং দোকানে চা বিক্রি করতেন বাবলুর মা। তবে কিছুদিন আগে সেই দোকানটি দখল হয়ে যায়। পরবর্তীতে গতরাতে সেই দোকানকে কেন্দ্র করে বাবলু এবং দোকান মালিক রুহুল আমিনের সঙ্গে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে রুহুল আমিন লোহার পাইপ দিয়ে বাবলুর মাথায় আঘাত করে। এছাড়া তার ছোট দুই ভাই বুলবুল, মকিদুল ও বেয়াই মাহতাবকেও মারধর করে আহত করা হয়।

আহত অবস্থায় তাদেরকে প্রথমে আগারগাঁও নিউরোসায়েন্স হাসপাতালে নেয়া হয়। সেখানে থেকে বাবলুকে রাতে ঢাকা মেডিকেলে নিয়ে ভর্তি করা হয়। পরে রাতে চিকিৎসাধীন মৃত্যু হয় তার।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। ঘটনাটি শেরেবাংলা নগর থানা পুলিশকে অবগত করা হয়েছে।

ভোরের আকাশ/মো.আ.

চা বিক্রেতারাজধানীহত্যা

শেয়ার করুন: