শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

আওয়ামী লীগের আরও ৫ নেতাকর্মী গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ১৭ আগস্ট ২০২৫, ৭:৪৪ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ হওয়া আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের আরও পাঁচ নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। গত ২৪ ঘণ্টায় এসব অভিযান পরিচালিত হয়।

রোববার (১৭ আগস্ট) এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের জনসংযোগ ও গণমাধ্যম শাখার উপপুলিশ কমিশনার তালেবুর রহমান। 

তারা হলেন-ঢাকা মহানগর উত্তর তৃণমূল শ্রমিক লীগের সাংগঠনিক সম্পাদক মো. মনির হোসেন, নওগাঁর পত্নীতলা উপজেলার দিবর ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাঈদ সাদ্দাম শাকিল (২০), কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক ইকবাল আহমদ রিপন, কুমিল্লার দেবিদ্বার থানা আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক মো. সালাউদ্দিন মামুন (৪৭) এবং গোপালগঞ্জ সদর উপজেলার ১ নম্বর জালালাবাদ ইউনিয়ন আওয়ামী লীগের চেয়ারম্যান ফকির মো. মারুফ রেজা (৫৪)।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সকালে ডেমরা এলাকা থেকে মনির হোসেনকে গ্রেফতার করে সাইবার দক্ষিণ বিভাগের টিম। এর আগের দিন শনিবার দুপুরে ফার্মগেটের কেআইবি কনভেনশন হল এলাকা থেকে মিরপুর বিভাগের পল্লবী জোনাল টিম গ্রেফতার করে সাঈদ সাদ্দাম শাকিলকে। ওই দিন রাত ১০টা ২৫ মিনিটে উত্তরা বিভাগের আরেক টিম আটক করে ইকবাল আহমদ রিপনকে।

এ ছাড়া ডেমরা এলাকা থেকে রমনা বিভাগের একটি টিম ধরে সালাউদ্দিন মামুনকে। একই দিন পল্টন এলাকা থেকে রমনা বিভাগের আরেক টিম আটক করে মারুফ রেজাকে। এই পাঁচ নেতা-কর্মীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া প্রক্রিয়াধীন বলে জানিয়েছেন ডিবি কর্মকর্তারা।

ভোরের আকাশ/এসএইচ

গ্রেপ্তারআওয়ামী লীগনিষিদ্ধ সংগঠন

শেয়ার করুন: