শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

জাপা কার্যালয়ের সামনে আবারও সংঘর্ষ, গুরুতর আহত নুরুল হক নুর

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ২৯ আগস্ট ২০২৫, ১১:৪০ অপরাহ্ন

শেয়ার করুন:
জাপা কার্যালয়ের সামনে আবারও সংঘর্ষ, গুরুতর আহত নুরুল হক নুর
জাপা কার্যালয়ের সামনে আবারও সংঘর্ষ, গুরুতর আহত নুরুল হক নুর

রাজধানীর বিজয়নগরে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ফের সংঘর্ষে আহত হয়েছেন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর। রক্তাক্ত অবস্থায় তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়।

শুক্রবার (২৯ আগস্ট) রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে। এর আগে সন্ধ্যায়ও দুই পক্ষের মধ্যে প্রথম দফা সংঘর্ষ হয়েছিল।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাতে দ্বিতীয় দফায় জাপা ও গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা মুখোমুখি হলে ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়। এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী হস্তক্ষেপ করে। জাপার লোকজনকে সরিয়ে দেওয়া হলেও গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা অবস্থান নিলে সেখানে লাঠিচার্জ করা হয়। এতে নুরসহ আরও কয়েকজন গুরুতর আহত হন। ঘটনাস্থলে এখনও উত্তেজনা বিরাজ করছে।

গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান অভিযোগ করে বলেন, সংবাদ সম্মেলন চলাকালে আইনশৃঙ্খলা বাহিনী তাদের ওপর হামলা চালায়। এতে নুরুল হক নুর মারাত্মকভাবে জখম হন এবং তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

অন্যদিকে, জাতীয় পার্টির পক্ষ থেকে দাবি করা হচ্ছে, তাদের কার্যালয়ে একাধিকবার সন্ত্রাসী হামলা চালানো হয়েছে এবং আরও হামলার আশঙ্কা রয়েছে।

এ ঘটনার পর বিজয়নগর এলাকায় টানটান উত্তেজনা সৃষ্টি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনী ও পুলিশ মোতায়েন রয়েছে।

ভোরের আকাশ/হ.র

নুরুল হক নুরআহত

শেয়ার করুন: