শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

বৃষ্টিতে জলাবদ্ধ রাজধানীর অনেক এলাকা, দুর্ভোগ চরমে

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ৯ জুলাই ২০২৫, ৩:৩৫ অপরাহ্ন

শেয়ার করুন:
সংগৃহীত ছবি
সংগৃহীত ছবি

কয়েক দিন ধরে টানা বৃষ্টি।  কখনো মুষলধারে, কখনো ঝিরিঝিরি। কিছুক্ষণ বিরতি দিয়ে দিয়ে হওয়া এই টানা বৃষ্টিতে রাজধানী ঢাকার কিছু এলাকায় জলাবদ্ধতা সৃষ্টিসহ তলিয়ে গেছে দেশের কয়েকটি জেলার অনেক এলাকা। এতে বেড়েছে মানুষের দুর্ভোগ আর দুর্দশা।

আজও ঢাকাসহ আশপাশের এলাকায় আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্নসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে  আবহাওয়া অধিদপ্তর।  রাজধানী ঢাকায় গত ২৪ ঘণ্টায় ৪৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।  যেসব এলাকার রাস্তাঘাট একটু খারাপ, পানি-কাঁদায় সেসব সড়ক দিয়ে চলাচল দুর্বিষহ হয়ে উঠেছে। পালিশ করা জুতা পরে বের হলে বাসায় ফিরে তা চেনা দায়।

রাজধানীর এই বৃষ্টিতে অফিসগামী লোকজন এবং রিকশা-ভ্যানচালক, দিনমজুরদের মতো খেটে খাওয়ারা পড়েছে সবচেয়ে বেশি বিপাকে। বাসা থেকে আকাশ পরিষ্কার দেখে ছাতা বা রেইন কোট ছাড়া বের হয়ে রাস্তায় অনেককেই বৃষ্টির দৌড়ানি খেতে হচ্ছে। ভিজতে হচ্ছে অফিস থেকে ফেরার পথেও।

এদিকে তেমন যাত্রী পাচ্ছেন না রিকশাচালকরা। অফিসগামী লোকজন বৃষ্টি থেকে বাঁচতে কম দূরত্বের পথ যেতেও বাসে চড়ে বসছেন। ফলে আয় কমে রিকশাচালকদের মুখ ফিকে। অনেকে আবার বৃষ্টিতে ভিজে অসুস্থ হওয়ার শঙ্কায় বেকার দিন কাটাচ্ছেন। কাজে বেরোতে পারছেন না দিনমজুররাও।

ভোরের আকাশ/আজাসা

টানা বৃষ্টিরাজধানীতে জলাবদ্ধতা

শেয়ার করুন: