মুক্তিযুদ্ধের আকাঙক্ষা বাস্তবায়নে রাষ্ট্রীয় দায় স্মরণ করালেন বুদ্ধিজীবীরা

মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত স্বাধীনতা আজও বৈষম্যহীন রাষ্ট্রে রূপ নিতে পারেনি—এ বাস্তবতা অস্বীকারের সুযোগ নেই। বিজয়ের পাঁচ দশক পরও যখন সমাজ ও রাষ্ট্রের নানা স্তরে বৈষম্য, অবিচার ও অসাম্য জেঁকে বসেছে, তখন বিজয় দিবসের প্রকৃত তাৎপর্য নিয়ে নতুন করে আত্মসমালোচনার আহ্বান জানিয়েছেন দেশের বিশিষ্ট শিক্ষাবিদ, সাংবাদিক ও মুক্তিযুদ্ধা এবং বুদ্ধিজীবীরা।
তারা স্পষ্ট ভাষায় বলেছেন, মুক্তিযুদ্ধের আকাঙ্ক্ষা বাস্তবায়নে ব্যর্থ হলে বিজয় দিবস কেবল আনুষ্ঠানিকতায় পরিণত হবে।বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স কাউন্সিল (বিসিআরসি)-এর উদ্যোগে মহান বিজয় দিবস উপলক্ষে আয়োজিত ‘মুক্তিযুদ্ধের আকাঙ্ক্ষায় বৈষম্যহীন নতুন দেশ গড়া হোক বিজয় দিবসের অঙ্গীকার’ শীর্ষক আলোচনা সভা ও বিজয় দিবস সম্মাননা–২০২৫ অনুষ্ঠানে এসব অভিমত উঠে আসে।
সোমবার (২৯ ডিসেম্বর) বিকেল ৪ টায় ঢাকার বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে এ আয়োজন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও সাবেক রাষ্ট্রদূত অধ্যাপক ড. আনোয়ার উল্লাহ চৌধুরী।
প্রধান আলোচক ছিলেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে)'র সভাপতি ও ভোরের আকাশ পত্রিকার সম্পাদক ওবায়দুর রহমান শাহীন। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম।
ভোরের আকাশ/এসএইচ