ঢাকায় পুলিশের ২৪ ঘণ্টার অভিযানে আটক ৪০৫

রাজধানীর বিভিন্ন থানা এলাকায় নিয়মিত অভিযান পরিচালনা করে ২৪ ঘণ্টায় ৪০৫ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। এ সময় ৬২টি মামলা দায়ের করা হয়।
সোমবার (২ নভেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপপুলিশ কমিশনার মো. আকতার হোসেন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, গ্রেপ্তারকৃতদের মধ্যে মিরপুর বিভাগ ১৪৭, তেজগাঁও বিভাগ ৫৯, গুলশান বিভাগ ৪৩, লালবাগ বিভাগ ৪০, মতিঝিল বিভাগ ৩৬, ওয়ারী বিভাগ ৩৪, উত্তরা বিভাগ ২০, রমনা বিভাগ ১৭, ডিবি ৬ এবং এসআরইউ ৩ জনকে গ্রেপ্তার করে।
অভিযানকালে গ্রেপ্তারকৃতদের কাছ থেকে ৫ হাজার ৯৯২ পিস ইয়াবা ট্যাবলেট, ৪১ কেজি ৫০০ গ্রাম গাঁজা, ২২ পুরিয়া হেরোইন, ৪টি মোবাইল ফোন, বিভিন্ন কোম্পানির ৩ হাজার ১১২টি সিম কার্ড, ১টি ট্রাক, ১টি চাবি, ১টি বাস, ২৬টি সিলিং ফ্যান ও নগদ ৫৭ হাজার ৬৮৫ টাকা উদ্ধার করা হয়। এ সময় একজন ভুক্তভোগীকেও উদ্ধার করা হয়েছে।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
ভোরের আকাশ/জেআ