জাতীয় প্রেস ক্লাবের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ

জাতীয় প্রেস ক্লাবের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী ২০ অক্টোবর আজ। ১৯৫৪ সালের এই দিনে যাত্রা শুরুর পর সময়ের পরিক্রমায় এটি জাতীয় প্রতিষ্ঠান হিসেবে পরিচিতি লাভ করে।
প্রতিষ্ঠাবার্ষিকীতে বরাবরের মতো বর্ণাঢ্য আয়োজন রয়েছে। আজ সমাপনী দিনে কেক কাটার মধ্য দিয়ে এই অনুষ্ঠান শুরু হবে। অনুষ্ঠানমালায় আরো রয়েছে আলোকচিত্র প্রদর্শনী, নৈশভোজ, আকর্ষণীয় র্যাফল ড্র এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। এরই মধ্যে প্রেস ক্লাব ভবনসহ পুরো এলাকায় বর্ণাঢ্য আলোকসজ্জা করা হয়েছে।
অনুষ্ঠানে মন্ত্রী-এমপিসহ বিশিষ্টজনদের আমন্ত্রণ জানানো হয়েছে। প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য সদস্যসহ সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানিয়েছেন জাতীয় প্রেস ক্লাবের সভাপতি হাসান হাফিজ এবং সাধারণ সম্পাদক আইয়ুব ভূঁইয়া।
প্রয়াত সদস্যদের স্মরণে বিশেষ সভা ও শ্রদ্ধা জানানোর মধ্য দিয়ে গত ৭ অক্টোবর প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান শুরু হয়। গত ১৬ ও ১৭ অক্টোবর দুই দিনব্যাপী ক্লাবের সদস্য শিশুদের জন্য শিশু আনন্দমেলা ও বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
ভোরের আকাশ/এম