শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

ঢাকায় ট্রেনের ধাক্কায় দুইজনের মৃত্যু

ভোরের আকাশ ডেস্ক

প্রকাশ : ২৮ ডিসেম্বর ২০২৫, ১১:৪৯ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

রাজধানীর উত্তরায় ট্রেনের ধাক্কায় দুই জনের মৃত্যু হয়েছে। শনিবার (২৭ ডিসেম্বর) রাতে উত্তরা হাউজ বিল্ডিং এলাকায় রেললাইন দিয়ে হেঁটে বাসায় ফেরার সময় এই দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় নিহতরা হলেন নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার পশ্চিম অনন্তপুর গ্রামের সন্তান নাজমুল ইসলাম (৩৪) ও নেত্রকোনা জেলার বাসিন্দা অন্তরা (২২)। তারা দুজনেই একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন।

ঢাকা রেলওয়ে থানার বিমানবন্দর পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মো. আব্দুর রাজ্জাক জানান, শনিবার রাতে কর্মস্থল থেকে কাজ শেষে তারা রেললাইন ধরে পায়ে হেঁটে বাসায় ফিরছিলেন। এসময় পেছন থেকে আসা ‘কক্সবাজার এক্সপ্রেস’ ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই প্রাণ হারান অন্তরা। নাজমুল ইসলামকে গুরুতর আহত অবস্থায় প্রথমে স্থানীয় হাসপাতালে এবং পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে রাত ১২টার দিকে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

নাজমুলের ভাতিজা সাকিব আলম জানান, তার চাচার অফিসের পাশেই রেললাইন অবস্থিত। অফিস থেকে বের হয়ে রেললাইন দিয়ে হাঁটার সময়ই তিনি দুর্ঘটনার শিকার হন।

পুলিশ জানায়, অন্তরার পরিবারের আবেদনের প্রেক্ষিতে তার মরদেহ ময়নাতদন্ত ছাড়াই হস্তান্তর করা হয়েছে। তবে নাজমুলের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে রাখা হয়েছে।

ভোরের আকাশ/মো.আ.


 

 

 

রাজধানীট্রেনের ধাক্কায় মৃত্যু

শেয়ার করুন: