শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

ফাঁকা রাজধানী, তবুও বাতাসে দূষণ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ৮ জুন ২০২৫, ৯:৫১ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ফাইল ছবি
ফাইল ছবি

ঈদুল আজহার ছুটিতে রাজধানী ঢাকা এখন ফাঁকা। লাখো মানুষ শহর ছেড়ে চলে গেছেন গ্রামের বাড়িতে। তবে লোকসমাগম কমলেও বদলায়নি ঢাকার বাতাসের মান। বরং বিশ্বের দূষিত বাতাসের শহরগুলোর তালিকায় রোববার (৮ জুন) সকালে তৃতীয় স্থানে উঠে এসেছে ঢাকা।

সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান আইকিউএয়ার-এর তথ্য অনুযায়ী, ৮ জুন (রোববার) সকাল ৬টা ৩০ মিনিটে ঢাকার এয়ার কোয়ালিটি ইনডেক্স (AQI) ছিল ১৬০, যা 'অস্বাস্থ্যকর' পর্যায়ে পড়ে।

এই তালিকায় প্রথম স্থানে রয়েছে চিলির সান্টিয়াগো শহর, যার স্কোর ১৬৭। দ্বিতীয় অবস্থানে আছে ভারতের রাজধানী দিল্লি, স্কোর ১৬১। ঢাকার পর চতুর্থ স্থানে রয়েছে ইন্দোনেশিয়ার জাকার্তা, যাদের স্কোর ১৫৫।

আইকিউএয়ার-এর মানদণ্ড অনুযায়ী, AQI স্কোর:
-০–৫০: ভালো
-৫১–১০০: মাঝারি বা সহনীয়
-১০১–১৫০: সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর
-১৫১–২০০: অস্বাস্থ্যকর
-২০১–৩০০: খুবই অস্বাস্থ্যকর
-৩০১+: দুর্যোগপূর্ণ

বিশেষজ্ঞরা বলছেন, ঈদের ছুটিতে যানবাহনের সংখ্যা কমলেও শহরের চারপাশে চলমান নির্মাণকাজ, শিল্প কারখানার নির্গমন এবং বাতাস চলাচলের সীমাবদ্ধতার কারণে দূষণের মাত্রা উল্লেখযোগ্যভাবে কমেনি।

সরকার ইতোমধ্যে ঢাকার ৫০টি জায়গায় এয়ার পিউরিফায়ার বসানোর উদ্যোগ নিয়েছে। তবে টেকসই নগর ব্যবস্থাপনা ও দূষণ রোধে আরও কার্যকর উদ্যোগ নেওয়ার তাগিদ দিয়েছেন পরিবেশবিদরা।

ভোরের আকাশ/আজাসা

শেয়ার করুন: