জাতীয় কন্যা শিশু দিবস উপলক্ষে টিএমএসএসের আলোচনা সভা

জাতীয় কন্যা শিশু দিবস উদযাপন উপলক্ষে ‘শিশুর বিয়ে আর নয়, কন্যা করবে বিশ্ব জয়’ প্রতিপাদ্য নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৭ অক্টোবর) টিএমএসএস মানবাধিকার ও জেন্ডার কর্মসূচি, কার্যক্রম-২ ডোমেইনের উদ্যোগে ঠেঙ্গামারা টিএমএসএস ফাউন্ডেশন কার্যালয়ে এ আলোচনা সভার আয়োজন করা হয়।
দিবসটি উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বক্তারা কন্যাশিশুর অধিকার, নিরাপত্তা, শিক্ষা ও বাল্যবিয়ে প্রতিরোধের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। তারা কন্যাশিশুদের জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিত করার পাশাপাশি তাদের শিক্ষা ও বিকাশের সুযোগ বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন।
বক্তারা বলেন, কন্যাশিশুর বাল্যবিয়ে বন্ধে পরিবার, সমাজ ও সংশ্লিষ্ট সব পক্ষকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। কন্যাশিশুর অধিকার নিশ্চিত করা গেলে তারা ভবিষ্যতে দেশের উন্নয়ন ও অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে।
আলোচনা সভায় টিএমএসএসের মানবাধিকার ও জেন্ডার কর্মসূচির সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীসহ বিভিন্ন পর্যায়ের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।