শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

রেস্তোরাঁ ও মিষ্টি বেকারি গ্রেডিং সেবা ডিজিটাইজেশন কর্মশালা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ২৬ জুন ২০২৫, ৮:৫৮ অপরাহ্ন

শেয়ার করুন:
রেস্তোরাঁ ও মিষ্টি বেকারি গ্রেডিং সেবা ডিজিটাইজেশন কর্মশালা
রেস্তোরাঁ ও মিষ্টি বেকারি গ্রেডিং সেবা ডিজিটাইজেশন কর্মশালা

বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের উদ্যোগে রেস্তোরাঁ ও মিষ্টি বেকারি গ্রেডিং সেবা ডিজিটাইজেশন সংক্রান্ত কর্মশালা অনুষ্ঠিত হয়।

বৃহস্পতিবার (২৬ জুন) সকালে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের উদ্যোগে বিএফএসএ প্রশিক্ষণ কক্ষে রেস্তোরাঁ ও মিষ্টি বেকারি গ্রেডিং সেবা ডিজিটাইজেশন সংক্রান্ত কর্মশালার আয়োজন করা হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাদ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. আমিনুল ইসলাম।  সভাপতিত্ব করেন বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের চেয়ারম্যান জাকারিয়া।  মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিএফএসএ’র উপপরিচালক বি এম রুহুল আমিন রিমন।

স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সদস্য ড. মোহাম্মদ মোস্তফা।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিএফএসএ’র সদস্য মো. আনোয়ারুল ইসলাম সরকার, ড. মোহাম্মদ শোয়েব, বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতির কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক কামরুল হাসান চৌধুরী বিপু, ট্রান্সকম ফুডস লিমিটেডের কোয়ালিটি এ্যাস্যুরেন্স ম্যানেজার কৃষ্ণ পদ পাল প্রমূখ।  

প্রধান অতিথি বলেন, সুস্থতার জন্য নিরাপদ খাদ্য অপরিহার্য।  নিরাপদ খাদ্য নিশ্চিতে ফুড ভ্যালু চেইনের প্রতিটি স্তরে কাজ করতে হবে।  এজন্য সকলের সহযোগিতা প্রয়োজন।  খাদ্য ব্যবসাকে শুধু ব্যবসা হিসেবে না দেখে সেবা হিসেবে দেখার অনুরোধ করেন প্রধান অতিথি।

সভাপতির বক্তব্যে বিএফএসএ’র চেয়ারম্যান বলেন, ব্যবসায়ী ও ভোক্তার সেবা সহজ করার জন্য আমরা গ্রেডিং পদ্ধতি ডিজিটাইজেশন করার উদ্যোগ নিয়েছি।  গ্রেড দেখে ভোক্তা সহজেই হোটেল রেস্তোরাঁর মান সম্পর্কে জানতে পারবে।

অনুষ্ঠানে রেস্তোরাঁ, মিষ্টি ও বেকারি শিল্পের প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।

ভোরের আকাশ/জাআ

রেস্তোরাঁকর্মশালা

শেয়ার করুন: