শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

শান্তিনগর ফ্লাইওভারে বাসের ধাক্কায় অজ্ঞাত নারী নিহত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ৩০ এপ্রিল ২০২৫, ৭:১১ অপরাহ্ন

শেয়ার করুন:
শান্তিনগর ফ্লাইওভারে বাসের ধাক্কায় অজ্ঞাত নারী নিহত
শান্তিনগর ফ্লাইওভারে বাসের ধাক্কায় অজ্ঞাত নারী নিহত

রাজধানীর পল্টনের শান্তিনগর ফ্লাইওভারের ওপরে ভিক্টর ক্লাসিক পরিবহন নামের একটি যাত্রীবাহী বাস ধাক্কায় অজ্ঞাতপরিচয় (২৭) এক নারী নিহত হয়েছেন।

মঙ্গলবার (২৯ এপ্রিল) রাত সাড়ে ১১টার দিকে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে আনা হয় বলে জানিয়েছে পুলিশ।

পল্টন থানার উপপরিদর্শক (এসআই) নুর মোহম্মদ খান বলেন, রাতে শান্তিনগর ফ্লাইওভারের ওপরে ভিক্টর ক্লাসিক পরিবহণের একটি বাসের ধাক্কায় ওই নারী আহত হয়। সেখান থেকে পথচারীদের সহায়তায় অরোরা হাসপাতালে নিয়ে গেলে মারা যায়। ঘটনাস্থল থেকে বাসটিকে জব্দ করা হয়। যার নাম্বার (ঢাকা মেট্রো ব ১৫-২০২০)। তবে এর চালক পালিয়ে যায়। মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গ পাঠানো হয়।

এসআই আরও জানান, স্থানীয়দের মাধ্যমে জানা গেছে ওই নারী পাগল প্রকৃতির। শান্তিনগর এলাকায় ঘোরাফেরা করতো। ওই নারীর পরিচয় শনাক্তে সিআইডি ক্রাইম সিন টিমকে খবর দেওয়া হয়।

ভোরের আকাশ/এসএইচ

শেয়ার করুন: