শিরোনাম
ইউপি ভোট: প্রথম ধাপের তফসিল ১০ ডিসেম্বরডিসেম্বরকে সামনে রেখে অস্থিতিশীলতা তৈরির পাঁয়তারা চলছে: শ্রমমন্ত্রী১৩ সিটি করপোরেশনে ব্যাটারিচালিত রিকশার নিবন্ধন শুরু সোমবারগার্মেন্টস শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে বোর্ড গঠন, গেজেট প্রকাশসাজেকে দুই পক্ষে ঘণ্টাব্যাপী গোলাগুলি, অবরোধে বন্ধ বড় যান চলাচলঅক্টোবরে রেমিট্যান্স এলো ৩৫ হাজার ৩৪৫ কোটি টাকা৩১৮ কারখানা বন্ধ, কাজে নেই ৭ লাখ শ্রমিক৩ নভেম্বর সোলার এক্সপো উদ্বোধন করবেন প্রধানমন্ত্রীইউপি ভোট: প্রথম ধাপের তফসিল ১০ ডিসেম্বরডিসেম্বরকে সামনে রেখে অস্থিতিশীলতা তৈরির পাঁয়তারা চলছে: শ্রমমন্ত্রী১৩ সিটি করপোরেশনে ব্যাটারিচালিত রিকশার নিবন্ধন শুরু সোমবারগার্মেন্টস শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে বোর্ড গঠন, গেজেট প্রকাশসাজেকে দুই পক্ষে ঘণ্টাব্যাপী গোলাগুলি, অবরোধে বন্ধ বড় যান চলাচলঅক্টোবরে রেমিট্যান্স এলো ৩৫ হাজার ৩৪৫ কোটি টাকা৩১৮ কারখানা বন্ধ, কাজে নেই ৭ লাখ শ্রমিক৩ নভেম্বর সোলার এক্সপো উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

লালবাগে যুবককে কুপিয়ে হত্যা

ভোরের আকাশ ডেস্ক

প্রকাশ : ১ নভেম্বর ২০২৬, ৭:৫৪ অপরাহ্ন

শেয়ার করুন:
লালবাগে যুবককে কুপিয়ে হত্যা
লালবাগে যুবককে কুপিয়ে হত্যা

রাজধানীর পুরান ঢাকার লালবাগের শহীদনগর এলাকায় বিপ্লব (২৬) নামে এক যুবককে কুপিয়ে ও ছুরিকাঘাত করে হত্যা করেছে দুর্বৃত্তরা।

রোববার (১ নভেম্বর) দুপুর ১টার দিকে শহীদনগর বউবাজার এলাকার ৪ নম্বর গলির বায়তুল ফালাহ জামে মসজিদ রোড সংলগ্ন একটি নির্মীয়মাণ ভবনের সামনে এই হত্যাকাণ্ড ঘটে। নিহত যুবকের নাম বিপ্লব ওরফে ‘ফর্মা বিপ্লব’।

ঢাকা মহানগর পুলিশের লালবাগ বিভাগের উপকমিশনার মোস্তাক সরকার বলেন, লালবাগের শহীদনগরে একজনকে কুপিয়ে হত্যার ঘটনা আছে।

ঘটনাস্থলে থাকা লালবাগ থানার উপপরিদর্শক আব্দুস সেলিম মিয়া বলেন, খবর পেয়ে দুপুর ২টার দিকে তারা ঘটনাস্থলে যান। সেখানে ওই যুবককে রক্তাক্ত অবস্থায় মৃত পড়ে থাকতে দেখা যায়।

তিনি বলেন, দুপুরে কে বা কারা তাকে কুপিয়ে হত্যা করে সেখানে ফেলে রেখে গেছে। তার শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে।

পুলিশ ও স্থানীয়দের ভাষ্য, পথচারীরা ওই যুবককে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। তার বুকের বাম পাশে, বাম পায়ের হাঁটুর নিচে এবং ডান হাতের কবজিতে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন ছিল।

আরও পড়ুন

হামে দুই শিশুর মৃত্যু, হাসপাতালে বাড়ছে রোগীর চাপ

পরে পুলিশ সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

হাসপাতালের নথি অনুযায়ী, বিপ্লবের বাবার নাম নজরুল ইসলাম। বিপ্লব শহীদনগরের ৬ নম্বর গলিতে খালার সঙ্গে ভাড়া বাসায় থাকতেন এবং একটি মাছের দোকানে কর্মচারী হিসেবে কাজ করতেন।

ভোরের আকাশ/আ.র

শেয়ার করুন: