শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

ঢাবি ক্যাম্পাসে ৫০০ গাছের চারা রোপণ করল ডিএসসিসি

ভোরের আকাশ ডেস্ক

প্রকাশ : ৩ আগস্ট ২০২৬, ৫:০৮ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: ভোরের আকাশ
ছবি: ভোরের আকাশ

সবুজ ও পরিবেশবান্ধব নগর গঠনের লক্ষ্যে জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে ৫০০টি গাছের চারা হস্তান্তর ও রোপণ করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি)। সোমবার বিশ্ববিদ্যালয়ের মল চত্বরে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সমন্বয়ে এ কর্মসূচির আয়োজন করা হয়।

কর্মসূচির উদ্বোধন করেন ডিএসসিসির প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় দেশের ইতিহাস, ঐতিহ্য ও গণতান্ত্রিক আন্দোলনের অন্যতম কেন্দ্র। পাকিস্তান আমল থেকে শুরু করে বিভিন্ন গণআন্দোলন এবং সর্বশেষ জুলাই অভ্যুত্থানেও এ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।

এ সময় তিনি জুলাই আন্দোলনের শহীদদের প্রতি শ্রদ্ধা জানান এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন।

নগরকে বাসযোগ্য রাখতে সবুজায়নের গুরুত্ব তুলে ধরে ডিএসসিসি প্রশাসক বলেন, প্রধানমন্ত্রী সারাদেশে ২৫ কোটি বৃক্ষরোপণের যে উদ্যোগ নিয়েছেন, তা সফল করতে সরকার ও জনগণকে একযোগে কাজ করতে হবে। তিনি বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়সহ রাজধানীর যেসব স্থানে খালি জায়গা রয়েছে, সেখানে পর্যায়ক্রমে গাছ লাগানোর উদ্যোগ নেওয়া হবে। টেকসই পরিবেশ রক্ষায় সবুজায়নের বিকল্প নেই বলেও মন্তব্য করেন তিনি।

তিনি আরও বলেন, বায়ুদূষণের কারণে বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকার অবস্থান উদ্বেগজনক। পরিবেশ রক্ষায় প্রতিটি নাগরিক যদি অন্তত একটি করে গাছ রোপণ করেন, তাহলে অল্প সময়েই দেশের সবুজায়নে বড় পরিবর্তন আনা সম্ভব।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী।

আরও পড়ুন

আড়াইহাজারে মা হত্যার অভিযোগে ৩ বছর পর মেয়ে গ্রেফতার

এ ছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস, সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন, ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা কর্মসূচিতে অংশ নেন।

অনুষ্ঠানের শেষে ডিএসসিসি প্রশাসক শিক্ষার্থীদের জনকল্যাণমূলক ও পরিবেশবান্ধব উদ্যোগে ভবিষ্যতেও সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন।

ভোরের আকাশ/জেআ

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনঢাকা বিশ্ববিদ্যালয়

শেয়ার করুন: