শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

বীজ বিতরণ কার্যক্রম জোরদারে বিএডিসির কর্মশালা

ভোরের আকাশ প্রতিবেদক

প্রকাশ : ২৭ আগস্ট ২০২৬, ১:১২ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: ভোরের আকাশ
ছবি: ভোরের আকাশ

আসন্ন রবি মৌসুমে বোরো ধানবীজ, গমবীজ ও আলুবীজ বিতরণের কৌশল ও কর্মপরিকল্পনা নির্ধারণে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি) দুই দিনব্যাপী কর্মশালার আয়োজন করেছে।

বিএডিসির বীজ বিতরণ বিভাগের আয়োজনে বুধবার (২৬ আগস্ট) সদর দপ্তরের সেমিনার হলে এ কর্মশালা শুরু হয়। কর্মশালাটি বৃহস্পতিবার (২৭ আগস্ট) পর্যন্ত চলবে। এতে দেশের বিভিন্ন অঞ্চলের বীজ বিতরণ বিভাগের মাঠপর্যায়ের কর্মকর্তা এবং সদর দপ্তরের বিভিন্ন বিভাগ ও উইংয়ের প্রধানরা অংশ নেন।

কর্মশালায় কর্মকর্তারা বলেন, কৃষিভিত্তিক বাংলাদেশের সামগ্রিক উন্নয়ন টেকসই করতে কৃষি ও কৃষকের উন্নয়নের কোনো বিকল্প নেই। কৃষিই দেশের অর্থনীতির অন্যতম প্রধান চালিকাশক্তি। তাই কৃষকের প্রয়োজন অনুযায়ী সময়মতো মানসম্পন্ন বীজ সরবরাহ নিশ্চিত করা সংশ্লিষ্টদের গুরুত্বপূর্ণ দায়িত্ব।

কর্মশালায় বলা হয়, সরকারের আধুনিক ও স্মার্ট কৃষি ব্যবস্থাপনা বাস্তবায়নে কৃষকের দোরগোড়ায় বিভিন্ন ফসলের মানসম্পন্ন বীজ যথাসময়ে পৌঁছে দেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ জন্য বীজ উৎপাদন থেকে শুরু করে সংরক্ষণ ও সরবরাহ পর্যন্ত নির্ধারিত সব ধাপ যথাযথভাবে অনুসরণ করতে হবে।

এ ছাড়া কৃষকের চাহিদা ও সংশ্লিষ্ট এলাকার উপযোগিতা বিবেচনায় নিয়ে বিভিন্ন ফসলের বীজ মৌসুম শুরুর আগেই কৃষকের কাছে পৌঁছে দেওয়ার ওপর গুরুত্বারোপ করা হয়। একই সঙ্গে সরকার নির্ধারিত মূল্যে যাতে কৃষক কোনো ধরনের হয়রানি ছাড়াই বীজ সংগ্রহ করতে পারেন, সে বিষয়েও প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার কথা বলা হয়।

বিএডিসির চেয়ারম্যান মো. আজিজুল ইসলামের নির্দেশনা অনুযায়ী বীজ বিতরণ কার্যক্রমে আরও দায়িত্বশীলতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে মাঠপর্যায়ে মনিটরিং কার্যক্রম জোরদারের ওপর গুরুত্ব দেন কর্মশালায় অংশ নেওয়া কর্মকর্তারা।

কর্মশালায় বীজ বিতরণ কৌশল ও কর্মপরিকল্পনা নির্ধারণের বিভিন্ন দিক তুলে ধরেন বিএডিসির বীজ বিতরণ বিভাগের অতিরিক্ত মহাব্যবস্থাপক কৃষিবিদ মো. সেলিম হায়দার।

ভোরের আকাশ/জেআ

শেয়ার করুন: