সাবেক কাউন্সিলর আমিনুলকে না পেয়ে বোনকে গুলি করে হত্যা

রাজধানীর দারুস সালাম থানার দক্ষিণ বিশিল এলাকায় সন্ত্রাসীদের গুলিতে তাহমিনা রহমান রানু (৪২) নামের এক নারী নিহত হয়েছেন।
রবিবার (৩ আগস্ট) দিবাগত রাত দেড়টার দিকে এ ঘটনা ঘটে।
তাহমিনা রহমান রানু স্থানীয় সাবেক কাউন্সিলর আমিনুল ইসলামের বোন।
দারুস সালাম থানার উপপরিদর্শক (এসআই) দেবব্রত কুমার বিশ্বাস এ তথ্য নিশ্চিত করেন।
স্থানীয় সূত্রে জানা যায়, তাহমিনার এলাকায় একটি দোকান আছে। তিনি দোকানটি ভাড়া দিয়ে চলতেন। গতকাল দিবাগত রাত দেড়টার দিকে একদল সন্ত্রাসী এসে তাহমিনার ভাই আমিনুলের খোঁজ করে। আমিনুলকে না পেয়ে তারা তাহমিনাকে গুলি করে চলে যায়।
এ বিষয়ে দারুস সালাম থানার উপপরিদর্শক (এসআই) দেবব্রত কুমার বিশ্বাস বলেন, সন্ত্রাসীদের গুলিতে নিহত তাহমিনার মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এ ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে বলে জানান এসআই দেবব্রত কুমার বিশ্বাস।
ভোরের আকাশ/জাআ